Advertisement Banner

ড. মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ড. মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ
শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ। ছবি: বাসস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার সহধর্মিণীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে তার বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সাতটি দেশের রাষ্ট্রদূত অংশ নেন। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলরও উপস্থিত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

কূটনৈতিক এ আয়োজনে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, নেপাল, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাইকমিশনারসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়া, দেশের তিনজন শীর্ষ শিল্পপতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা হলেন- প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, হামিম গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান রাজউক সিরাজ।

বিষয়টি নিশ্চিত করে ড. আবদুল মঈন খান জানান, নৈশভোজ শেষে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, অর্থনীতি, বৈদেশিক কূটনীতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বৈশ্বিক জ্বালানি ইস্যু, গণতন্ত্র, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

এছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিবেশ, গণতন্ত্রের অগ্রযাত্রা, সুশাসন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও খোলামেলা মতবিনিময় করেন কূটনীতিকগণ।

সম্পর্কিত