
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার তাদের এই বৈঠক হয়েছে।
নয়াদিল্লির একটি কূটনৈতিক সূ্ত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
ঢাকায় তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করে সেখান থেকে প্রাপ্ত বার্তা মোদিকে অবহিত করেন ত্রিবেদী। এছাড়া তারা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
ঢাকার সঙ্গে গঠনমূলক যোগাযোগের মাধ্যমে দুই প্রতিবেশীর দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে তিনটি বৈঠক শেষ করে সোমবারে নয়াদিল্লি পৌঁছান হাই কমিশনার।
এর আগে রোববার স্টেট গেস্ট হাউস পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার সাক্ষাৎ করেন। এরপর সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী মোদির পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। একই সাথে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ মনোভাব নিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং জনগণকে কেন্দ্রে রেখে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতাসহ সাধারণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করা হয়।
হাইকমিশনার জানান, পারস্পরিক স্বার্থ, পারস্পরিক লাভ এবং একে অপরের সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা রেখে সকল ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে ভারত আগ্রহী।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন