Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানের পর ইসরায়েলের চোখ পাকিস্তান-তুরস্কের দিকে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৫: ৫৯
ইরানের পর ইসরায়েলের চোখ পাকিস্তান-তুরস্কের দিকে

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ তিন দশক ধরে ইরান ইসরায়েলের প্রধান শত্রু বা ‘আর্চ এনিমি’ হিসেবে পরিচিত থাকলেও, সেই জায়গা নিতে পারে তুরস্ক অথবা পাকিস্তান।

Advertisement

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘মাআরিভ’-এ প্রকাশিত এক নিবন্ধে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক বোয়াজ গোলানি। সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

গোলানির মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আলোচনার প্রেক্ষাপটে তেহরানকে তার ‘প্রধান শত্রু’র তকমাটি ত্যাগ করতে হতে পারে।

তিনি উল্লেখ করেন, আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বে ইরান গত ৩০ বছর ধরে ইসরায়েল বিরোধী ভূমিকা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছে। তবে সাম্প্রতিক যুদ্ধ এবং ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশটির সামরিক সক্ষমতা প্রায় ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে। ফলে ইসরায়েলের জন্য নতুন এক প্রতিপক্ষের উদয় হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

Advertisement
Advertisement
Advertisement

নিবন্ধে বলা হয়েছে, ইরান-পরবর্তী সময়ে ইসরায়েলের প্রধান শত্রু হওয়ার দৌড়ে তুরস্ক এবং পাকিস্তান সবচেয়ে এগিয়ে আছে। গোলানি এই দুটি দেশকে বেছে নেওয়ার পেছনে কিছু অভিন্ন কারণ তুলে ধরেছেন। তুরস্কের জনসংখ্যা প্রায় ৮.৫ কোটি এবং পাকিস্তানের ২৪ কোটি। উভয় দেশই সুন্নি প্রধান এবং সামরিক শক্তির ওপর নির্ভরশীল কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা বিদ্যমান।

অদ্ভুত বিষয় হলো, উভয় দেশের সঙ্গেই ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে।

সম্প্রতি গাজা ইস্যু এবং সিরিয়ায় প্রভাব বিস্তার নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে কূটনৈতিক লড়াই তুঙ্গে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে অপরের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করছেন। নেতানিয়াহু এরদোয়ানের বিরুদ্ধে কুর্দিদের ওপর গণহত্যা এবং ইরান সমর্থিত প্রক্সিদের মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন।

তবে ভূ-রাজনৈতিক মারপ্যাঁচে এখনো তুরস্কের বন্দর হয়ে ইসরায়েলে তেল ও সামরিক সরঞ্জাম পৌঁছানোর খবরও পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতির জটিলতাকেই নির্দেশ করে।

অন্যদিকে, পাকিস্তান সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও দেশটির কর্মকর্তাদের কণ্ঠে ইসরায়েল বিরোধী সুর বেশ কড়া। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ এবং ‘শয়তান’ বলে আখ্যায়িত করেন। যদিও পরে সেই পোস্টটি মুছে ফেলা হয়। তবে এটি ইসরায়েলের প্রতি পাকিস্তানের মনোভাব স্পষ্ট করে দেয়।

বিশ্লেষক বোয়াজ গোলানি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে লড়াই শেষ হওয়ার পরপরই এই দুই দেশের যেকোনো একটির মুখোমুখি হওয়ার জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে। তার ভাষায়, “এই দুই দেশের মধ্যে বেছে নেওয়ার সুযোগ আমাদের হাতে নেই এবং উভয় বিকল্পই আমাদের জন্য সমান খারাপ। এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রধান হাতিয়ার হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, যা আমাদের জানপ্রাণ দিয়ে রক্ষা করতে হবে।”

বিষয়: তুরস্কপাকিস্তানআমেরিকাইরানইরান-ইসরায়েল সংঘাতমধ্যপ্রাচ্যইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ২

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৩

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

  • ৪

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ৫

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

সম্পর্কিত
  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

  • ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।