চরচা প্রতিবেদক

সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের ছয়টি রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
বাতিল হওয়া রুটগুলো হলো–দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েত।
সামরিক উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে যাত্রীদের নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক ও ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।