Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৯
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার
ইরাক থেকে সেনা সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

দুই দশক পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। আজ বুধবারের মধ্য ইরাকে থাকা তাদের শেষ সামরিক ঘাঁটিগুলো থেকেও মার্কিন বাহিনী প্রত্যাহার করে নেওয়ার কথা। দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরাকে ৪ হাজার ৫০০ মার্কিন নাগরিক নিহত হয়েছে। এই প্রত্যাহারকে ইরান ও তাদের মিত্ররা বিজয় হিসেবে দেখছে। খবর বার্তা সংস্থা র‍য়টার্সের।

Advertisement

ইরাকি নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২০২৪ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যে প্রত্যাহারের বিষয়ে চুক্তি হয়েছিল, তা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাস্তবায়ন করছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

এই পরিস্থিতিতে মার্কিন সেনা প্রত্যাহার ইরান ও তার শক্তিশালী মিত্রদের ইরাকে আরও অবাধে প্রভাব বিস্তারের সুযোগ করে দিতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্যান্য শত্রুরাও, বিশেষ করে ইসলামিক স্টেট (আইএস), আবারও শক্তি সঞ্চয়ের সুযোগ পেতে পারে।

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, নিহত ৮Iraq attack

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সশস্ত্র শিয়া গোষ্ঠীগুলো নিয়ে গবেষণাকারী ইরাকি নিরাপত্তা বিশ্লেষক জাসিম আল-বাহাদলি রয়টার্সকে বলেন, “জোট বাহিনী চলে যাওয়ায় কৌশলগতভাবে ইরান লাভবান হবে। কারণ, বহু বছর ধরে ইরাকে তেহরানের প্রভাবের ভারসাম্য রক্ষায় যে সামরিক উপস্থিতি ভূমিকা রেখেছে, তা আর থাকবে না।”

তিনি বলেন, ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো শুধু এই প্রত্যাহারকে নিজেদের আন্দোলনের বিজয় হিসেবে তুলে ধরবে না, বরং এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ওপর নিজেদের প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করবে।

বিষয়: যুক্তরাষ্ট্রজো বাইডেনডোনাল্ড ট্রাম্পইরাকইরানইরাক যুদ্ধ
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি