Advertisement

এলপিজির দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

এলপিজির দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আপাতত আর বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Advertisement

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এলপিজির সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা বেড়ে যাওয়ায় কিছু রিটেইলার সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

ভোক্তা পর্যায়ের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং জোরদার করা হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, আমদানিকারক ও সরবরাহকারীরা যে সমস্যার কথা জানিয়েছেন তা দ্রুত সমাধান করা হবে।

Advertisement

এক প্রশ্নের জবাবে, বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি, এলপিজির দাম আগের জায়গায় আসবে বলেও জানান তিনি ।

এর আগে দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।