সচিবালয়

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়।

আইনে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত না হলে হাসিনাকে সমর্থন অপরাধ নয়: উপদেষ্টা জাহেদ
ডা. জাহেদ উর রহমান বলেন, “তবে শুধু শেখ হাসিনার পক্ষে কথা বলা বা তাকে সমর্থন করাকে যদি অপরাধ হিসেবে বিবেচনা করতে হয়, তাহলে এর জন্য অবশ্যই আইন থাকতে হবে।”

শুধু বহুদলীয় গণতন্ত্রই নয় সংসদীয় গণতন্ত্রও এনেছে বিএনপি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু বহুদলীয় গণতন্ত্রই নয় সংসদীয় গণতন্ত্রও এসেছে বিএনপির হাত ধরে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের।

‘আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, হাসিনার আত্মীয় হিসেবে নয়’
শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়, বরং নতুন সরকারের তথ্যমন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ে বসেছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা হবে: তথ্য উপদেষ্টা
ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহেদ উর রহমান বল

সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে প্রশ্ন জামায়াতের
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই করতে সচিবালয়ে বিএনপির বৈঠকের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতি

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্য মেয়াদি পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন।

‘মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি নির্বাচিত সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন’
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ সম্পর্কে তিনি বলেন, “আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়ে ছি, সেদিনই আমি ভারপ্রাপ্ত রঅষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি, যদি প্রয়োজন হয়। ঠিক একইভাবে ডেপুটি স্পিকারও শপথ নেন। সেখানে বলা থাকে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন

মন্ত্রণালয়ে যোগ দিতে এসে ধরা পড়া ৩ আসামি রিমান্ডে
মামলার বিবরণী অনুযায়ী, গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 'অফিস সহায়ক' (২০তম গ্রেড) পদের ২০টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১৯ জুন লিখিত এবং ২৪, ২৫ ও ২৬ জুন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। দেশের সব প্রতিষ্ঠান, দেশের অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হতো। এভাবে যদি অর্থ পাচার না হতো, তাহলে আপনাদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) অনেক সমস্যা সমাধান হয়ে যেতো।”

পুলিশের বাধায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শিক্ষার্থীদের অবরোধ
রাজধানীর আইডিয়াল কলেজের এক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষামন্ত্রী আমাদের ‘ফার্মের মুরগি’ বলেছেন। আমরা দেখিয়ে দেব আমরা কী। এই শিক্ষার্থীদের কারণেই তিনি আজ মন্ত্রী হয়েছেন।”

লং মার্চ টু সচিবালয়: দ্বিতীয় দিনের মত সড়কে শিক্ষার্থীরা
বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া এবং প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের তৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি।

দেশে প্রথমবারের মতো হচ্ছে ‘ফ্রি ট্রেড জোন’: মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেছেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) স্থাপনের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে প্রায় ৬০০ একর জমিতে এ অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে

৪১২ কোটি ৭১ লাখ টাকার টিকা কিনছে সরকার
কর্মকর্তারা আরো বলেন, দেশের টিকাদানের হার বজায় রাখতে এবং ইপিআই-এর আওতায় টিকার নিরাপত্তা নিশ্চিত করতে এই ক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, শিশুদের সংক্রামক ব্যাধি ও প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষায় ইপিআই দেশের প্রধান জাতীয় কর্মসূচি হিসেবে কাজ করছে।

রামিসা হত্যা: সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা এখন মধ্যযুগে নাই। আমরা আধুনিক যুগে, আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে সব আইনকে আপটুডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়। সেগুলো চলমান প্রক্রিয়া। সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে। সেটা আমরা দেখব।”

ভূমি রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়া চলছে: ভূমিমন্ত্রী
মিজানুর রহমান জানান, ভূমি অফিসের কর্মকর্তাদের ফাঁকিবাজি ঠেকাতে মোবাইল ট্র্যাকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তারা কার্যালয়ের বাইরে গেলে তা কেন্দ্রীয় অফিস থেকে মনিটর করা হবে।



