Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আমরা সমাজ থেকে দুর্নীতি কমাতে পারিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ২১: ২৭
আমরা সমাজ থেকে দুর্নীতি কমাতে পারিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সমাজ থেকে দুর্নীতি এখনো কমানো যায়নি বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। আমরা সমাজ থেকে দুর্নীতি কমাতে পারিনি–এটা সত্য কথা।”

Advertisement
Advertisement
Advertisement

বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা ইউএনবি।

কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে যেসব নিয়োগ হচ্ছে, সেখানে কোনো অনিয়ম বা দুর্নীতির তথ্য জানা থাকলে তা প্রকাশ্যে জানাতে হবে।

তিনি বলেন, “আমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বা পরিবারের কেউ দুর্নীতিতে জড়িত থাকলেও সেটা বলবেন। আমার বিরুদ্ধে কিছু থাকলে সেটাও প্রকাশ করবেন। না হলে এ দেশের দুর্নীতি কমবে না।”

Advertisement
Advertisement
Advertisement

সড়কে চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছেন–এমন প্রশ্নে তিনি বলেন, ‘’পুরোপুরি বন্ধ করা না গেলেও অনেকটাই কমানো সম্ভব হয়েছে।’’ তবে এ ক্ষেত্রে আরও সহযোগিতা দরকার বলে জানান তিনি।

সার নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত সার মজুত আছে। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দিচ্ছে, যা সরকার কঠোরভাবে মনিটর করছে। মাঠপর্যায়ে নজরদারিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কৃষক যেন নির্ধারিত মূল্যে সার পায়, এক পয়সাও বেশি নেওয়া যাবে না– এমন নির্দেশের কথাও জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘’গ্যাসের দাম বাড়লেও সারের দামে এর কোনো প্রভাব পড়বে না। বর্তমানে সারের যে দাম আছে, তা অপরিবর্তিত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।‘’

এ ছাড়া, নতুন ডিলার নিয়োগের বিষয়ে তিনি জানান, যেসব স্থানে শূন্যতা আছে, সেখানেই আপাতত ডিলার নিয়োগ দেওয়া হবে। তবে যারা নিয়ম মেনে কাজ করছেন, তাদের ডিলারশিপ বাতিল করা হবে না।

বিষয়: চাঁদাবাজিদুর্নীতিগ্যাসসচিবালয়সাংবাদিকউপদেষ্টাকৃষি মন্ত্রণালয়
সর্বশেষ
  • ১

    নেপালে তরুণদের দাবি কতটা পূরণ হয়েছে?

  • ২

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

  • ৩

    সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

  • ৪

    ট্রাম্প কি ক্ষমতার চূড়া ছুঁয়ে পতনের দিকে যাচ্ছেন?

  • ৫

    দেশে ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ?

সম্পর্কিত
  • ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে ফ্ল্যাট প্রতারণা মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন

  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও দুজনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা আদালত এই আদেশ দেন।

  • আলু রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশি প্রতিনিধি দল যাবে শ্রীলঙ্কায়

    আলু রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশি প্রতিনিধি দল যাবে শ্রীলঙ্কায়

    শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু রপ্তানির সম্ভাবনা যাচাই করতে শিগগিরই দেশটিতে বাণিজ্য প্রতিনিধিদল পাঠাবে বাংলাদেশ। একইসাথে পেঁয়াজ রপ্তানির সুযোগও খতিয়ে দেখা হবে। এ উদ্যোগের মাধ্যমে কৃষিপণ্য রপ্তানিতে নতুন বাজার তৈরির পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর প্রত্যাশা করছে বাংলাদেশ। হংকংয়ে অ

  • চট্টগ্রাম বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল আরও ৮৩ জন

    চট্টগ্রাম বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল আরও ৮৩ জন

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ফলাফল পুনঃমূল্যায়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১৯০ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।