Advertisement

পাচার অর্থের ‘কিছুটা’ ফেরত পাওয়ার আশা উপদেষ্টার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পাচার অর্থের ‘কিছুটা’ ফেরত পাওয়ার আশা উপদেষ্টার

দেশ থেকে পাচার করা টাকা ফিরিয়ে আনার বিষয়ে ‘কিছু অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

Advertisement

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “পাচার করা টাকা ফিরেয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে কিছু ফেরত আসতে পারে। সরকার চেষ্টা করে যাচ্ছে। অনেক দেশে অনেকের সম্পদ ফ্রিজ করা হয়েছে। তবে মুখে বললেই পাচার হওয়া টাকা ফেরত আসে না, প্রক্রিয়া আছে।”

সালেহউদ্দিন বলেন, “রাজনৈতিক সরকার আসলেও ধারাবাহিকতা রাখতে বাধ্য। কারণ তা না হলে এতদিন যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা থেমে যাবে, ফেরতও আসবে না।”

Advertisement

বাজার ব্যবস্থা নিয়ে উপদেষ্টা বলেন, “বাজারব্যবস্থা কিছুটা স্থিতিশীল, তবে ব্যবসায়ীদের হাত থাকায় সরকারের চাওয়া অনুযায়ী সবকিছু হয়নি।”

আপৎকালীন সময় বিবেচনায় থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে কিছু আতপ চাল আমদানি করা হবে বলেও জানান উপদেষ্টা সালেহউদ্দিন।