Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য হু হু করে বাড়ছেই, ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ২১: ৩২
যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য হু হু করে বাড়ছেই, ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

গত মে মাসে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত তিন বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে। এর ফলে দেশটির বার্ষিক মূল্যস্ফীতির হার লাফিয়ে ৪.২ শতাংশে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Advertisement

আমেরিকার শ্রম পরিসংখ্যান ব্যুরো (বিএলএস) জানিয়েছে, আগের মাসে (এপ্রিল) এই হার ছিল ৩.৮ শতাংশ। মূলত জ্বালানি তেলের আকাশচুম্বী খরচের কারণেই সাধারণ মানুষকে এই বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে। এই নিয়ে টানা তৃতীয় মাসের মতো দেশটিতে কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বা ভোক্তা মূল্য সূচক ঊর্ধ্বমুখী হলো। ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকেই দেশটির সাধারণ মানুষ তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে দিন কাটাচ্ছে।

এর আগে ২০২৩ সালের এপ্রিলে শেষবারের মতো এত উচ্চ মূল্যস্ফীতি দেখেছিল মার্কিন নাগরিকরা। সে সময় রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তার ধাক্কা সামলাচ্ছিল দেশটি।

সরকারি হিসাব অনুযায়ী, গত বছরের মে মাসের তুলনায় এবার গ্যাস ও বিদ্যুৎসহ সামগ্রিক জ্বালানি বিল প্রায় ২৫ শতাংশ (এক-চতুর্থাংশ) বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে পেট্রোলের দাম।

Advertisement
Advertisement
Advertisement

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পৃথক পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন রেগুলার পেট্রোলের গড় দাম ৪.১৫ ডলারে দাঁড়িয়েছে। অথচ গত ২৮শে ফেব্রুয়ারি যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দেন, তখনো এর দাম ছিল মাত্র ২.৯৮ ডলার।

প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সামরিক পদক্ষেপের জবাবে ইরান বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ ‘স্ট্রেইট অব হরমুজ’ বা হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়। এই অচলাবস্থার কারণেই বিশ্ববাজারে জ্বালানির দামের এই ব্যাপক উত্থান।

এছাড়াও বিমান টিকিট, ব্যক্তিগত ও চিকিৎসাসেবা, বিনোদন এবং যোগাযোগ খাতের খরচও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে বিএলএস। সাধারণত ফেডারেল রিজার্ভের (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক) দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা থাকে ২ শতাংশ, যা এখন তার দ্বিগুণেরও বেশি।

মূল্যস্ফীতির এই লাগামহীন দৌড় আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের প্রধান প্রতিশ্রুতিই ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। কিন্তু এখন দেশের মানুষ চড়া দামের বোঝা মাথায় নিয়েই ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ যদি দ্রুত শেষও হয়ে যায়, তাও হরমুজ প্রণালী দিয়ে পণ্য সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে ২০২৭ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।

বিষয়: আমেরিকাবিমানইরানদ্রব্যমূল্য বৃদ্ধিযুক্তরাষ্ট্রবিবিসিবাণিজ্যমূল্যস্ফীতিদ্রব্যমূল্য
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী