Advertisement

ডেমরায় মিক্সচার ট্রাক থেকে পড়ে যুবক নিহত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ডেমরায় মিক্সচার ট্রাক থেকে পড়ে যুবক নিহত
ফাইল ছবি

রাজধানীর ডেমরায় কংক্রিট মিক্সচার ট্রাক পরিষ্কার করার সময় ওপর থেকে পড়ে মেহেদী হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

Advertisement

আজ রোববার সকাল ৮টার দিকে ডেমরা থানার সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আব্দুর রবের ছেলে। তিনি পেশায় মিক্সার ট্রাকের চালকের সহকারী ছিলেন।

নিহতের সহকর্মী রফিকুল ইসলাম জানান, সকালে মেহেদী মিক্সচার ট্রাকটি পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ওপর থেকে পড়ে গিয়ে আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

রফিকুল ইসলাম আরও জানান, পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।