Advertisement Banner

নিজেদের ছোড়া গোলার আঘাতে নিহত ইসরায়েলি নাগরিক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নিজেদের ছোড়া গোলার আঘাতে নিহত ইসরায়েলি নাগরিক
নিজেদের ছোড়া গোলার আঘাতেই ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি: রয়টার্স

লেবানন সীমান্ত অঞ্চলে গোলাবর্ষণের সময় ইসরায়েলি বাহিনীর ভুলের কারণে একটি গোলা নিজেদের ভূখণ্ডে আছড়ে পড়ে। এতে এক ইসরায়েলি নাগরিক নিহত হন।

আল জাজিরায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়।

লেবাননের সীমান্তবর্তী মিসগাভ অঞ্চলে এই ঘটনা ঘটে। ঘটনার পরপর ইসরায়েলি বাহিনী দাবি করে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে।

কিন্তু পরে অবস্থান বদল করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়। সেই তদন্তেই গোলন্দাজ বাহিনীর এই ভুল ধরা পড়েছে।

সম্পর্কিত