Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ওমান উপকূলে ভারতগামী জাহাজে হামলা, নাবিক নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২০
ওমান উপকূলে ভারতগামী জাহাজে হামলা, নাবিক নিহত
ওমানের পূর্ব উপকূলে ভারতগামী একটি বাণিজ্যিক জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ছবি:সংগৃহীত

স্থানীয় সময় গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওমানের পূর্ব উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ে হামলার নিন্দা জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক দুঃখজনকভাবে নিহত হয়েছেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে, ওমানে থাকা ভারতের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করতে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। এ কাজে সহযোগিতার জন্য ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে এমইএ।

বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এমইএ। উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনীতির আহ্বানও পুনর্ব্যক্ত করেছে মন্ত্রণালয়।

Advertisement
Advertisement
Advertisement

এমইএ বলেছে, বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। একই সঙ্গে দ্রুত এ অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌ চলাচল পুনরায় চালুর আহ্বান জানিয়েছে ভারত।

বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিনmahdi-amin-at-grand-hayat_newyork

ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই) জানিয়েছে, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে। এর একটি জাহাজের বাম পাশের সি-ডেকে আঘাত করে। ওই অংশে নাবিকদের থাকার জায়গা ছিল। অন্য টর্পেডোটি ইঞ্জিন কক্ষের কাছে জাহাজের বাম পাশের কাঠামোয় আঘাত করে।

জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন ভারতীয় নাগরিক। তবে ওমানে থাকা ভারতীয় দূতাবাসের দেওয়া ১৯ জন ভারতীয় নাবিকের সংখ্যার সঙ্গে এ তথ্যের পার্থক্য রয়েছে।

ঘটনার জন্য দ্রুত জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ওই অঞ্চলের মধ্য দিয়ে চলাচলকারী নাবিকদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করা এবং সুরজ যাদবসহ এখনো ঝুঁকিতে থাকা প্রত্যেক ভারতীয় নাবিকের জন্য ন্যায়বিচার দাবি করেছে তারা।

এক বিবৃতিতে এফএসইউআই বলেছে, এ হামলার পরও ওই অঞ্চলে নাবিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কোনো অর্থ নেই। সংগঠনটি বলেছে, হরমুজের আশপাশে এবং এর ভেতরে নিরপরাধ বেসামরিক নাবিকদের হত্যা করা হচ্ছে।

ঘটনার জন্য অবিলম্বে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিষয়: জাহাজভারতহামলাওমানহরমুজ প্রণালি
সর্বশেষ
  • ১

    সম্মিলিত ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে?

  • ২

    ওমান উপকূলে ভারতগামী জাহাজে হামলা, নাবিক নিহত

  • ৩

    গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

  • ৪

    ‘সেন্টিমেন্টের কারণে আমরা পুরো/ আইনি কাঠামো উপেক্ষা করতে চাই’

  • ৫

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

সম্পর্কিত
  • গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

    গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

    গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

  • ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকের বক্তব্যে প্রধানমন্ত্রী

  • সংখ্যালঘু ও মাজারে হামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি মানবাধিকারকর্মীদের

    সংখ্যালঘু ও মাজারে হামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি মানবাধিকারকর্মীদের

    জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনসহ বিভিন্ন সূত্রে নথিভুক্ত সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সহিংসতার ঘটনায় দ্রুত ও কার্যকর তদন্ত ও বিচার, ভুক্তভোগীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ এবং মাজার ও দরগাহ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

  • বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

    বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

    সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনবে বাংলাদেশে।