
গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
চরচা ডেস্ক

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনবে বাংলাদেশে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য জানান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
মাহদী আমিন বলেন, ‘‘বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করেছে।’’
চুক্তির সময় মার্কিন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, ‘‘বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।’’ বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘ভবিষ্যতে এয়ারবাসের সঙ্গেও প্রয়োজন অনুযায়ী আলোচনা হতে পারে।’’
বাংলাদেশ চাহিদার ভিত্তিতেই বিমান কিনবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘‘বাংলাদেশের এভিয়েশন সেক্টর সম্প্রসারণ হচ্ছে, নতুন নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। এ কারণে নতুন উড়োজাহাজ প্রয়োজন।’’ বোয়িং প্রতিনিধিদল পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকের বক্তব্যে প্রধানমন্ত্রী

সংখ্যালঘু ও মাজারে হামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি মানবাধিকারকর্মীদের
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনসহ বিভিন্ন সূত্রে নথিভুক্ত সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সহিংসতার ঘটনায় দ্রুত ও কার্যকর তদন্ত ও বিচার, ভুক্তভোগীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ এবং মাজার ও দরগাহ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
দেশে মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও এখনই স্বস্তি পাচ্ছে না বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা, দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কারণে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।