
বেইলি রোড অগ্নিকাণ্ড: আত্মসমর্পণ করে দুই আসামির জামিন
রাজধানীর বেইলি রোডে দুই বছর আগে গ্রিন কোজি কটেজ নামে একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলার দুই আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

গতকাল মঙ্গলবারের হামলার পর বুধবার হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছিল এনসিপি। পাল্টা কর্মসূচির পরিপ্রেক্ষিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে প্রশাসন, যা অমান্য করে হবিগঞ্জ পৌঁছাতে চেয়েছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা। তবে পুলিশের বাধায় শেষ পর্যন্ত তারা হবিগঞ্জ শহরে যেতে পারেননি।
আজ বুধবার এনসিপি নেতাদের গাড়িবহর হবিগঞ্জে ঢোকার প্রাক্কালে চার স্থানে আটকে দেয় পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা বাগবিতণ্ডা ও পুলিশি বাধার প্রতিবাদে অবস্থান কর্মসূচির পর রাত ৮টার দিকে অভিযোগ দায়ের করেছেন এনসিপি নেতারা।
এর আগেই অবশ্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হবিগঞ্জে মামলা করে ফিরে যাওয়ার কথা জানিয়েছিলেন। তবে পুলিশ রাজি না হওয়ায় তারা হবিগঞ্জে আর মামলা করা হয়নি। শেষে এনসিপি নেতারা হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযোগ দায়ের করেন।
এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) তারেক মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷
অভিযোগ দায়েরের পর ওই পুলিশ তদন্ত ক্যাম্পের সামনে নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে শতাধিক জনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন।
নাহিদ বলেন, “গতকাল যে বর্বর হামলা হয়েছে তার প্রতিবাদ জানাতে আমরা হবিগঞ্জে সমাবেশের ডাক দিয়েছিলাম। পুলিশ আমাদের সেখানে যেতে দেয়নি। পরে মামলা করার জন্য আমাদের পাঁচজন প্রতিনিধি হবিগঞ্জ যেতে চেয়েছিলেন, তাদেরও যেতে দেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে আমরা এখানে অভিযোগ দিয়েছি।”
এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল উপজেলার ‘চা কন্যা’ ভাস্কর্য এলাকায় প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির গাড়িবহর। এ সময় গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।
একপর্যায়ে পুলিশের সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়াতে দেখা যায়। পুলিশও তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ যাত্রায় বিভিন্ন স্থানেই এমন পুলিশি বাধা এবং সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতাদের বাগবিতণ্ডা হতে দেখা গেছে।
ঘটনার শুরু গতকাল মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলা হয়। এতে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৫ জন আহত হন বলে জানায় এনসিপি। দলটি অভিযোগ করে ছাত্রদল এ হামলা চালিয়েছে। যদিও ছাত্রদল এ অভিযোগ অস্বীকার করেছে। এ হামলার প্রতিবাদেই বুধবার হবিগঞ্জে সমাবেশের ডাক দেয় এনসিপি। এদিকে এনসিপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে একই দিনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদল। পরিস্থিতি অবনতির আশঙ্কায় হবিগঞ্জ জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

রাজধানীর বেইলি রোডে দুই বছর আগে গ্রিন কোজি কটেজ নামে একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলার দুই আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

ময়মনসিংহ, নওগাঁ এবং গাইবান্ধা জেলায় বিদ্যুৎস্পর্শে ৬ জন মারা গেছেন। আজ বুধবার এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন ছিলেন নির্মাণ শ্রমিক, দুজন সেচ পাম্পচালক জেলে। অন্য দুজন মারা গেছেন সড়কে পড়া গাছ সরাতে গিয়ে।

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের ইতিহাসে অন্যতম বড় বহর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘বিয়ন্ড উইথ বোয়িং’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। বার্তা সংস্থা ইউএনবি জানায়, লিজ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশান থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।