Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ ঘোষণা ট্রাম্পের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৫৫
সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও এবং পলিটিকো-কে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সেই সঙ্গে আরও কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। পরে সাংবাদিকেরা ‘অন্য সংবাদমাধ্যম’ বলতে কী বোঝাচ্ছেন জানতে চাইলে ট্রাম্প দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্টের নাম বলেন। তিনি এসব সংবাদমাধ্যমকে ‘ভুয়া’ বলে অভিহিত করেন।

ট্রাম্পের দাবি, এসব সংবাদমাধ্যমগুলো উদ্দেশ্যমূলকভাবে তার প্রশাসন ও যুক্তরাষ্ট্র নিয়ে নিয়মিত ‘ফেক নিউজ’ বা মিথ্যা সংবাদ প্রকাশ করছে।

Advertisement
Advertisement
Advertisement
ইরানের উত্থান ঠেকানোর উপায় নেই iran khamenei

ট্রাম্প বলেন, “মার্কিন প্রেসিডেন্ট, তার প্রশাসন কিংবা যুক্তরাষ্ট্রকে নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো সংবাদমাধ্যমকে নিয়মিত ‘কল্পকাহিনি ও মিথ্যা’ প্রকাশের সুযোগ দেওয়া উচিত নয়”। তবে কোন নির্দিষ্ট প্রতিবেদন বা কোন তথ্যকে মিথ্যা হিসেবে চিহ্নিত করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করেননি তিনি।

আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দ্রুত আইনি চ্যালেঞ্জ আসতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে বলা হয়েছে, সরকার এভাবে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করতে পারে না।

সিএনএন ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। সিএনএনের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সরকারের বাধা বা হস্তক্ষেপ ছাড়াই সংবাদ প্রকাশের অধিকার আমাদের রয়েছে।’ তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন, তা কার্যকর হলে এটি হবে সংবাদ প্রকাশের সেই মৌলিক ও সাংবিধানিক অধিকারকে অবৈধভাবে আক্রমণ করার শামিল।

পলিটিকো জানিয়েছে, তারা হোয়াইট হাউস এবং ভবিষ্যতের প্রশাসন নিয়েও নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ চালিয়ে যাবে। সংবাদ প্রকাশের সাংবিধানিক অধিকার সীমিত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে তারা জোরালোভাবে আইনি লড়াই করবে বলেও উল্লেখ করেছে।

ট্রাম্পের ঘোষণার বিষয়ে এমএস নাও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিষয়: যুক্তরাষ্ট্রনিষিদ্ধহোয়াইট হাউসসংবাদমাধ্যমনিষেধাজ্ঞাডোনাল্ড ট্রাম্প
সর্বশেষ
  • ১

    গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে চুক্তি, সামরিক উপস্থিতি বাড়াবে যুক্তরাষ্ট্র

  • ২

    রাজনৈতিক পরিবর্তন হলেই বদলে যায় শিক্ষাক্রম, কেন?

  • ৩

    'স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমরা প্রত্যাখ্যান করছি'

  • ৪

    ‘জলের গানের অবস্থা ভালো না’

  • ৫

    ‘আবাহনী মাঠ’ আর আবাহনীর থাকছে না কেন?

সম্পর্কিত
  • গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে চুক্তি, সামরিক উপস্থিতি বাড়াবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে চুক্তি, সামরিক উপস্থিতি বাড়াবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার বিষয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষ এ দ্বীপে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না।

  • ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছরের নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

    ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছরের নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

    ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার ওপর নতুন ও বিস্তৃত নিষেধাজ্ঞা, শুল্ক এবং অন্যান্য বিধিনিষেধ আরোপ সংক্রান্ত একটি আইনে সই করেছেন তিনি।

  • জাতির প্রয়োজনে এক দফা ঘোষণা করা হবে: জামায়াত আমির

    জাতির প্রয়োজনে এক দফা ঘোষণা করা হবে: জামায়াত আমির

    জাতির প্রয়োজনে যেকোনো সময় আট দফা থেকে এক দফা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি জানান, এক দফা ঘোষণা করলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

  • অতিথি পাখির আগমনে প্রাণচঞ্চল সিরাজগঞ্জের জলাভূমি

    অতিথি পাখির আগমনে প্রাণচঞ্চল সিরাজগঞ্জের জলাভূমি

    শীত আসার আগেই সিরাজগঞ্জের জলাভূমি, খাল ও নদীতে অতিথি পাখি আসতে শুরু করেছে। এতে নিরিবিলি জলাশয়গুলো পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে। তাড়াশ উপজেলার উলুপুর দিঘির চারপাশের গাছপালা এখন অতিথি পাখির ডাকে মুখর। প্রতিদিন বিকেলে পাখি দেখতে দিঘির পাড়ে ভিড় করছেন দর্শনার্থী, পাখিপ্রেমী ও কৌতূহলী মানুষ।