Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে চুক্তি, সামরিক উপস্থিতি বাড়াবে যুক্তরাষ্ট্র

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ২১
গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে চুক্তি, সামরিক উপস্থিতি বাড়াবে যুক্তরাষ্ট্র
গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি করার একটি সমঝোতা প্রায় চূড়ান্ত। ফাইল ছবি: রয়টার্স

গ্রিনল্যান্ডে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার বিষয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষ এ দ্বীপে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া কোনো প্রতিপক্ষ এ দ্বীপে সংবেদনশীল কোনো বিনিয়োগ করতে পারবে না। তিনি আরও বলেন, এ চুক্তির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, এটি অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে।

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছরের নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্পUS-iran

ট্রাম্প লিখেছেন, “আমার নির্দেশনায় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আমরা আলোচনা চালিয়েছি। গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত ও সুরক্ষিত রাখতে সেখানে যা প্রয়োজন, তা করার পূর্ণ সক্ষমতা যুক্তরাষ্ট্র চিরদিনের জন্য নিশ্চিত করেছে।”

ট্রাম্প বলেন, শিগগিরই সেখানে বড় সামরিক উপস্থিতি গড়ে তোলার কাজ শুরু করবে ওয়াশিংটন। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

শুক্রবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তবে চুক্তিটি কার্যকর করতে গ্রিনল্যান্ডের রাজধানী নুক ও ডেনমার্কের সংসদের অনুমোদন লাগবে।

এর আগে গতকাল এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি করার একটি সমঝোতা প্রায় চূড়ান্ত। তবে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধিগ্রহণের ট্রাম্পের দীর্ঘদিনের স্বপ্ন এ চুক্তির মাধ্যমে পূরণ হচ্ছে না।

বিষয়: গ্রিনল্যান্ডডেনমার্কযুক্তরাষ্ট্রচুক্তিডোনাল্ড ট্রাম্পসামরিক ঘাঁটি
সর্বশেষ
  • ১

    খুলনায় চুরির অভিযোগে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে’ পিটিয়ে হত্যা

  • ২

    গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে চুক্তি, সামরিক উপস্থিতি বাড়াবে যুক্তরাষ্ট্র

  • ৩

    রাজনৈতিক পরিবর্তন হলেই বদলে যায় শিক্ষাক্রম, কেন?

  • ৪

    'স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমরা প্রত্যাখ্যান করছি'

  • ৫

    ‘জলের গানের অবস্থা ভালো না’

সম্পর্কিত
  • খুলনায় চুরির অভিযোগে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে’ পিটিয়ে হত্যা

    খুলনায় চুরির অভিযোগে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে’ পিটিয়ে হত্যা

    খুলনা নগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, নিহত আজমল নর্দান বিশবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

  • ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছরের নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

    ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছরের নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

    ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার ওপর নতুন ও বিস্তৃত নিষেধাজ্ঞা, শুল্ক এবং অন্যান্য বিধিনিষেধ আরোপ সংক্রান্ত একটি আইনে সই করেছেন তিনি।

  • সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ ঘোষণা ট্রাম্পের

    সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ ঘোষণা ট্রাম্পের

    ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও এবং পলিটিকো-কে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

  • জাতির প্রয়োজনে এক দফা ঘোষণা করা হবে: জামায়াত আমির

    জাতির প্রয়োজনে এক দফা ঘোষণা করা হবে: জামায়াত আমির

    জাতির প্রয়োজনে যেকোনো সময় আট দফা থেকে এক দফা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি জানান, এক দফা ঘোষণা করলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।