
খুলনায় চুরির অভিযোগে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে’ পিটিয়ে হত্যা
খুলনা নগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, নিহত আজমল নর্দান বিশবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার ওপর নতুন ও বিস্তৃত নিষেধাজ্ঞা, শুল্ক এবং অন্যান্য বিধিনিষেধ আরোপ সংক্রান্ত একটি আইনে সই করেছেন তিনি।
স্থানীয় সময় গতকাল শুক্রবার ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ শীর্ষক বিলে সই করে এটিকে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস এ খবর নিশ্চিত করেছেন।
এই আইনের মাধ্যমে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক বাড়ানো হয়েছে এবং ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, নতুন আইন অনুযায়ী, ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো ২০৩১ সাল পর্যন্ত বহাল থাকবে। তবে ইরানের জন্য নতুন কোনো নিষেধাজ্ঞা ব্যবস্থা তৈরি করা হয়নি। আগের এসব নিষেধাজ্ঞার আওতায় ইরানের জ্বালানি খাতের সঙ্গে নির্দিষ্ট ধরনের ব্যবসায় জড়িত বিদেশি কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইরানের তেল কেনা, পরিবহন, অর্থায়ন বা বীমার সঙ্গে জড়িত ব্যবসা রয়েছে। ইরানের কিছু তেল প্রকল্পে বিনিয়োগও এর আওতায় পড়ে।
আল জাজিরা বলছে, ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান যে পরিমাণ তেল রপ্তানি করে, তার প্রায় ৯০ শতাংশই চীন কিনে থাকে। ইরানের তেল বিক্রি ও পরিবহনে জড়িত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভারতে থাকা তেল ব্যবসায়ী, জাহাজ কোম্পানি ও ট্যাংকার পরিচালনাকারীদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে।
এছাড়া নিষেধাজ্ঞার আওতায় পড়লে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারে, ডলারে লেনদেনে এবং যুক্তরাষ্ট্রের আওতাধীন সম্পদ ব্যবহারে বিধিনিষেধ আরোপ হতে পারে।

খুলনায় চুরির অভিযোগে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে’ পিটিয়ে হত্যা
খুলনা নগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, নিহত আজমল নর্দান বিশবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে চুক্তি, সামরিক উপস্থিতি বাড়াবে যুক্তরাষ্ট্র
গ্রিনল্যান্ডে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার বিষয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষ এ দ্বীপে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না।

সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ ঘোষণা ট্রাম্পের
ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও এবং পলিটিকো-কে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

জাতির প্রয়োজনে এক দফা ঘোষণা করা হবে: জামায়াত আমির
জাতির প্রয়োজনে যেকোনো সময় আট দফা থেকে এক দফা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি জানান, এক দফা ঘোষণা করলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।