
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
চরচা প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পের যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে, সেখানেও দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ কারণে শ্রমিকদের মজুরি নির্ধারণে কতটা ইনসাফ করা হবে, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
মজুরি বোর্ডের নিরপেক্ষতার প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, ‘‘একটা কথা এখানে আমরা বলি, ন্যূনতম যে মজুরি বোর্ড সরকার গঠন করেছে। সরকারি অফিশিয়াল প্রোটোকল কিছু সদস্য সেখানে আছে। জুডিশিয়ারি লোক আছে। কিন্তু উনারা বলেছেন এখানে নিরপেক্ষ লোক রাখা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আছে ওখানে। আরেকজন ইউনিভার্সিটির একজন টিচারকে ডাকা হয়েছে। তাকে বলা হয়েছে নিরপেক্ষ। আমরা খবর নিয়েছি তারা (বোর্ডের সদস্য) তাদের (সরকারি দলের)।”
সেক্রেটারি জেনারেল বলেন, ‘‘প্রধান বিরোধী দলে অনেক প্রতিষ্ঠান আছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের একটা বিশাল প্রতিষ্ঠান। তার কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত আছে। এই ফেডারেশনকে ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য করা হয় নাই। এটা নির্দলীয় হয়ে গেছে।”
এ সময় গোলাম পরওয়ার বলেন, ‘‘কতটা ইনসাফ করা হবে শ্রমিকদের মজুরি নির্ধারণে এ কারণে সেটা নিয়ে আমরা শঙ্কিত। যে মজুরি ন্যূনতম করা হয়েছে এখানে আসলে অন্তত কমপক্ষে সরকারি দল ও বিরোধী দলের সম্মিলিত একটা সদস্য এখানে থাকতে হতো। এটা উনারা রাখেননি, আর বলছেন আমরা নিরপেক্ষ করেছি।”
একটা শক্তি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে পরওয়ার বলেন, ‘‘এখানে কিন্তু একটা শক্তি দেশের অরাজকতা সৃষ্টিকারী, একটা বিশেষ অশুভ উদ্দেশ্যেও একটি শক্তি কিন্তু এই সংকটটাকে ইস্যু বানিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সে ক্ষেত্রে সরকারকে একটু ভারসাম্যপূর্ণভাবেই ভূমিকা পালন করতে হবে।”
নিরপেক্ষ তদন্ত করে আওয়ামী লীগের উসকানি খুঁজে বের করতে হবে জানিয়ে পরওয়ার লিখিত বক্তব্যে বলেন, ‘‘চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগসহ রাজনৈতিক স্বার্থনাশী মহল কিংবা অন্য কোনো গোষ্ঠী উসকানি ও নাশকতার চেষ্টা করছে কিনা তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে। তবে কোনো প্রমাণ ছাড়া সাধারণ শ্রমিকদের দায়ী করা যাবে না।”
এ সময় চলমান সংকট নিরসন এবং শ্রমিকের অধিকার ও শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করতে জামায়াতের পক্ষ থেকে সরকারের কাছে ১৫ দাবি তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বিনা জামানতে ঋণ পাবেন শিক্ষার্থীরাও
দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এক হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় শিক্ষার্থীরাও বৃত্তিমূলক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও উৎপাদনশীল কর্মকাণ্ডের জন্য অভিভাবকের গ্যারান্টিতে বিনা জামানতে ঋণ পাবেন।

ঢাকার মগবাজারে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে রিফাত আব্দুল্লাহ (১৮) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিসিকের ৩৮১ কারখানা বন্ধ, নতুন করে চালু ২২টি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীগুলোতে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা পুনরায় সচল করার উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।