Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ব্রিটেনে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিমানঘাঁটিতে বড় ধরনের ঘটনায় কয়েকজন গ্রেপ্তার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৬
ব্রিটেনে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিমানঘাঁটিতে বড় ধরনের ঘটনায় কয়েকজন গ্রেপ্তার
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে পার্ক করে রাখা একটি বি-১বি ল্যান্সার বোমারু বিমান। ২৭ সেপ্টেম্বর, ২০২৬। ছবি: রয়টার্স

ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্রিটেনে যে বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র ব্যবহার করে, তার কাছে বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। আজ রোববার ‘বড় ধরনের ঘটনা’ ঘোষণার পর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা কয়েকটি যানবাহনে তল্লাশি চালায় এবং কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালানো ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় আঘাত হানতে রয়্যাল এয়ারফোর্সের ফেয়ারফোর্ড ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্রকে দিয়েছিল ব্রিটিশ সরকার। সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে ঘটনাটি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডস জুলাইয়ে সতর্ক করে বলেছিল, হামলা চালানোর জন্য ব্যবহৃত যেকোনো ঘাঁটি তাদের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

Advertisement
Advertisement
Advertisement

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সশস্ত্র পুলিশ বিমানঘাঁটির প্রধান ফটকের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। প্রবেশপথগুলোর সামনে বিভিন্ন যন্ত্রপাতিও রাখা হয়েছে। বিমানঘাঁটির কাছের একটি গ্রামের বাসিন্দাদের ভোররাতে ঘুম থেকে তুলে বাড়িঘর ছেড়ে যেতে বলা হয়।

ঘাঁটির কাছের ফেয়ারফোর্ড গ্রামে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িসহ প্রায় ৩০টি জরুরি সেবার যান অবস্থান করছিল। এ সময় একটি হেলিকপ্টারও আকাশে চক্কর দিচ্ছিল।

বড় ধরনের ঘটনা ঘোষণা

গ্লুচেস্টারশায়ার পুলিশ এক বিবৃতিতে বলেছে, “বড় ধরনের ঘটনা ঘোষণা করার পর হুইলফোর্ড এলাকায় বর্তমানে বেশ কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। বিস্ফোরক আইনের অধীনে অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারের পর এই ঘটনা ঘটে।”

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, “সেনাবাহিনীর বিশেষায়িত বিস্ফোরক ও অস্ত্র নিষ্ক্রিয়কারী দল বর্তমানে বেশ কয়েকটি যানবাহন পরীক্ষা করছে।”

সৌদি আরবকে সহায়তায় রয়্যাল এয়ারফোর্সের বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্যAndy Burnham–Reuters

পুলিশ জানিয়েছে, তারা মনে করছে ঘটনাটি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

ডেইলি মেইলের ওয়েবসাইটে পাঁচজন খালি গায়ে থাকা ব্যক্তিকে গ্রেপ্তারের একটি ছবি প্রকাশ করা হয়েছে। আরেকটি ছবিতে কাছেই তিনটি বড় সাদা ভ্যান দেখা যায়। সম্প্রচারমাধ্যমগুলোর সরাসরি ভিডিওতে ওই তিনটি ভ্যানের কাছে একটি বোমা নিষ্ক্রিয়কারী রোবটকে কাজ করতে দেখা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী পুলিশ তদন্তের নেতৃত্ব দিচ্ছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, তদন্ত চলমান থাকায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন মুখপাত্র ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থার নির্দিষ্ট কোনো তথ্য নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

জুলাইয়ে ব্রিটেন জানিয়েছিল, ইরানের রেভল্যুশনারি গার্ডস যুক্তরাজ্যকে ফেয়ারফোর্ড থেকে আমেরিকান বোমারু বিমান উড্ডয়নের অনুমতি না দেওয়ার বিষয়ে সতর্ক করার পর যেকোনো হামলা থেকে দেশকে রক্ষা করতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অন্য ঘাঁটিগুলোর নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এর মধ্যে লাকেনহিথ ও মিল্ডেনহলও রয়েছে।

এর আগে ব্রিটিশ মন্ত্রীরা গুরুত্বপূর্ণ অবকাঠামোর সেবাদাতাদের রাশিয়ার সম্ভাব্য হুমকি সম্পর্কেও অবহিত করেন। সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ও সাইবার হামলা নিয়ে ব্রিটিশ সরকারের উদ্বেগ ক্রমেই বাড়ছে। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে এ ধরনের ‘হাইব্রিড হামলা’ চালানোর অভিযোগ রাশিয়া অস্বীকার করেছে।

বিষয়: যুক্তরাষ্ট্রব্রিটিশ প্রধানমন্ত্রীরাশিয়াগ্রেপ্তারযুক্তরাজ্যব্রিটেনইরানবিস্ফোরকবিমানঘাঁটি
সর্বশেষ
  • ১

    ব্রিটেনে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিমানঘাঁটিতে বড় ধরনের ঘটনায় কয়েকজন গ্রেপ্তার

  • ২

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন জমা

  • ৩

    ব্লুমবার্গের প্রতিবেদন: তিন মাসের মধ্যেই সার্বভৌম বন্ড ছাড়ছে বাংলাদেশ

  • ৪

    জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, ২৭ জন কারাগারে

  • ৫

    বাংলা কিউআরে লেনদেনে আর্থিক প্রতিষ্ঠানকে প্রণোদনা দেবে সরকার

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন জমা

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন জমা

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীসহ ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারা জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

  • ব্লুমবার্গের প্রতিবেদন: তিন মাসের মধ্যেই সার্বভৌম বন্ড ছাড়ছে বাংলাদেশ

    ব্লুমবার্গের প্রতিবেদন: তিন মাসের মধ্যেই সার্বভৌম বন্ড ছাড়ছে বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি গত শনিবার রাতে এক সাক্ষাৎকারে ব্লুমবার্গকে বলেছেন, এই বন্ড ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি জেপি মরগান চেইজ অ্যান্ড কোং।

  • জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, ২৭ জন কারাগারে

    জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, ২৭ জন কারাগারে

    রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-র কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ২৭ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

  • বাংলা কিউআরে লেনদেনে আর্থিক প্রতিষ্ঠানকে প্রণোদনা দেবে সরকার

    বাংলা কিউআরে লেনদেনে আর্থিক প্রতিষ্ঠানকে প্রণোদনা দেবে সরকার

    এখন থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন সম্পন্ন হলে ব্যাংক ও আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে নগদ প্রণোদনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নতুন সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে।