সরকার ও পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের অডিও ছড়িয়ে পড়ার প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলামকে রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার চরচাকে এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘‘মো. রকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত একটু পর জানতে পারবেন। প্রেস রিলিজ লেখা হচ্ছে।’’
‘‘ডিসেম্বর দেরি হয়ে গেছে, এই মাসেই শেখ হাসিনার আসা উচিত ছিল। শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না’’-এমন বক্তব্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ওসি পদায়নে টাকা লেনদেনের অভিযোগসংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়। পরে ডিএমপির পক্ষ থেকে দাবি করা হয়, প্রশাসনিক কাজে তাকে পুলিশ হেডকোয়ার্টারে আনা হয়েছে।