Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চামড়া ও জুতা শিল্পের সার্বিক উন্নয়নে রোডম্যাপ করছে সরকার: বাণিজ্য সচিব

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৯
চামড়া ও জুতা শিল্পের সার্বিক উন্নয়নে রোডম্যাপ করছে সরকার: বাণিজ্য সচিব
বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। ছবি: সংগ্রহীত

দেশের চামড়া ও জুতা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে অভ্যন্তরীণ বাজারের সম্ভাবনা কাজে লাগানো এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে সরকার একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

Advertisement
Advertisement
Advertisement

আজ রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘দশম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য সচিব বলেন, ‘‘কর্মমুখী এই রোডম্যাপের খসড়া শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত নেওয়া হবে।’’

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি এ খাতের সার্বিক উন্নয়নে কাজ করছে। রোডম্যাপে ট্যানারি মালিক, প্রস্তুতকারক, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীদের বাস্তব চাহিদা প্রতিফলিত হবে। বিদেশি ক্রেতাদের মানদণ্ড পূরণে বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ ও ‘জাতীয় ট্রেসিবিলিটি কাঠামো’ তৈরির কাজ করছে বলে জানান তিনি। এছাড়া চামড়া শিল্পের গবেষণায় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার সংযোগ বাড়ানোর বিষয়টিও রোডম্যাপে অন্তর্ভুক্ত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাখাওয়াত উল্লাহ।

আয়োজকরা জানান, তৈরি পোশাকের পর বৈদেশিক মুদ্রা অর্জনে চামড়া শিল্প অন্যতম প্রধান ক্ষেত্র। বাংলাদেশে বছরে প্রায় ২৭ কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হয়, যা ইতালি, জাপান, চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিশ্ববাজারে বাংলাদেশ পাদুকা উৎপাদনে অষ্টম এবং স্থানীয় কাস্টমার মার্কেটে নবম স্থানে রয়েছে।

বিটিএ, লেটস’বি এবং লিমরা ট্রেড ফেয়ারস যৌথভাবে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক্সপোটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে, যেখানে দেশি-বিদেশি ২৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বিষয়: শিল্পউন্নয়নসরকারপশুর চামড়া
সর্বশেষ
  • ১

    তেলের দামের ধাক্কায় কাবু শিল্পখাত

  • ২

    ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

  • ৩

    প্রীতিলতা ওয়াদ্দেদার: যে বীরকন্যাকে আমরা ভুলে গেছি

  • ৪

    সুনামগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

  • ৫

    সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো নিয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সংবাদ সম্মেলন

সম্পর্কিত
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

    ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

    সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

  • সুনামগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

    সুনামগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

    সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার গোবিন্দগঞ্জ কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এ দুই দলে নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানা যায়।

  • গ্যাস সংকটের মধ্যে এলএনজি সরবরাহ ব্যাহত

    গ্যাস সংকটের মধ্যে এলএনজি সরবরাহ ব্যাহত

    দেশে চলমান তীব্র গ্যাস সংকটের মধ্যেই নতুন করে দেখা দিয়েছে এলএনজি সরবরাহ বিভ্রাট। কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রের ভাসমান টার্মিনালে এলএনজি কার্গো থেকে খালাস প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে জানিয়েছে পে

  • শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী শেখ আসিফ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে মামলায় গ্রেপ্তার চার আসামির সবাই আদালতে নিজেদের দোষ স্বীকার করলেন।