Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সুনামগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১৮
সুনামগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার গোবিন্দগঞ্জ কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এ দুই দলে নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিল করে ছাত্রদল ও ছাত্রশিবির। একপর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একে অন্যের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় যানবাহন আটকে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোবিন্দগঞ্জ পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement
Advertisement
Advertisement

ছাতক থানার তদন্ত ওসি ঝলক মোহন্ত জানান, কলেজের অনুষ্ঠানে আধিপত্য বিস্তারের চেষ্টায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষই মিছিল নিয়ে মুখোমুখি হলে পাল্টাপাক্লটি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানবাহন চলাচল স্বাভাবিক করে। তবে এ ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতির কোনো খবর পাননি বলে জানান তিনি।

বিষয়: সুনামগঞ্জজেলার খবররাজনীতিছাত্রদলশিবির
সর্বশেষ
  • ১

    তেলের দামের ধাক্কায় কাবু শিল্পখাত

  • ২

    ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

  • ৩

    প্রীতিলতা ওয়াদ্দেদার: যে বীরকন্যাকে আমরা ভুলে গেছি

  • ৪

    সুনামগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

  • ৫

    সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো নিয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সংবাদ সম্মেলন

সম্পর্কিত
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

    ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

    সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

  • চামড়া ও জুতা শিল্পের সার্বিক উন্নয়নে রোডম্যাপ করছে সরকার: বাণিজ্য সচিব

    চামড়া ও জুতা শিল্পের সার্বিক উন্নয়নে রোডম্যাপ করছে সরকার: বাণিজ্য সচিব

    দেশের চামড়া ও জুতা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে অভ্যন্তরীণ বাজারের সম্ভাবনা কাজে লাগানো এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করছে সরকার বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। আজ রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়

  • গ্যাস সংকটের মধ্যে এলএনজি সরবরাহ ব্যাহত

    গ্যাস সংকটের মধ্যে এলএনজি সরবরাহ ব্যাহত

    দেশে চলমান তীব্র গ্যাস সংকটের মধ্যেই নতুন করে দেখা দিয়েছে এলএনজি সরবরাহ বিভ্রাট। কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রের ভাসমান টার্মিনালে এলএনজি কার্গো থেকে খালাস প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে জানিয়েছে পে

  • শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী শেখ আসিফ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে মামলায় গ্রেপ্তার চার আসামির সবাই আদালতে নিজেদের দোষ স্বীকার করলেন।