Advertisement

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় ইইউ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় ইইউ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি এবং সব দলের সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

Advertisement

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব বলেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।

ইভার্স ইজাবস বলেন, গণতান্ত্রিক ও বাংলাদেশের সঙ্গে ইইউ–এর সম্পর্ক দৃঢ়। তারা এখানে পরামর্শ দিতে নয়, বরং নির্বাচন পর্যবেক্ষণের জন্য এসেছে। তিনি আরও জানান, ইইউ আগামী বৃহস্পতিবার একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশে নির্বাচনী পরিবেশ নিরাপদ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকা জরুরি। বিশেষ করে নারী ও সংখ্যালঘুসহ সব নাগরিক যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেটিকে ইইউ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

Advertisement

পর্যবেক্ষণ প্রস্তুতি সম্পর্কে ইজাবস জানান, ইইউ–এর ৬০ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছেন। পরবর্তী দুইদিনের মধ্যে স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরাও বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বেন এবং ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবেন।