Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৯: ১৩
রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

রাজধানীর ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কবির আহমেদ (৪৫) নামে জামায়াতের এক নেতা গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisement

আহত কবির আহমেদ ফুলবাড়িয়া এলাকার একজন মোবাইল সরঞ্জাম ব্যবসায়ী বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি জামায়াতে ইসলামীর গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের সভাপতি বলে জানা গেছে।

আহত জামায়াত নেতা কবির আহমেদের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। তার বাবার নাম তৌহিদ হোসেন।

জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে কবিরের অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন বলেন, ‘‘বিকেলের দিকে বিএনপির সমর্থকরা কবির আহমেদের কোমরের পেছনে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।’’

Advertisement
Advertisement
Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ শুরু হওয়ার ৬-৭ মিনিটের মধ্যে তা বন্ধ হয়ে যায়। এ সময়ে দুই পক্ষ একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় দেশীয় অস্ত্রের ব্যবহারও হয়েছে বলে জানান তারা।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন অভিযোগ করে বলেন, ‘‘বিএনপির একাংশের কর্মীরা দীর্ঘদিন ধরে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি করে আসছে। কিছুদিন আগে তারা জোরপূর্বক মার্কেট তালাবদ্ধ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে স্থানীয় জামায়াত নেতারা তাদের পাশে দাঁড়ায়। আজ বিকেলে ফুলবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় জামায়াত। সেখানে সাধারণ ব্যবসায়ী ও নেতা-কর্মীরা জড়ো হলে বিএনপির একটি গ্রুপ অতর্কিত হামলা ও ছুরিকাঘাত চালায়।’’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘‘গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টি তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি।’’

বিষয়: জামায়াতবিএনপিসংঘর্ষঢামেকরাজধানীআহত
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।