Advertisement

নির্বাচনী প্রচারে উপহার বিতরণ ও এনআইডি সংগ্রহ নিয়ে ইসির সতর্কতা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

নির্বাচনী প্রচারে উপহার বিতরণ ও এনআইডি সংগ্রহ নিয়ে ইসির সতর্কতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারে ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এসেছে।

Advertisement

আজ বৃহস্পতিবার কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচারের আড়ালে ভোটারদের উপহার বিতরণ করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ইসি জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০ অনুযায়ী, অন্যের এনআইডি বহন বা হস্তান্তর করা নিষিদ্ধ। পাশাপাশি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর বিধি-৪ অনুযায়ী, কোনো দল বা প্রার্থী ভোটারদের উপহার, অনুদান বা চাঁদা দিতে বা দেওয়ার প্রতিশ্রুতিও দিতে পারবেন না। এগুলো স্পষ্টভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

কমিশন সকল ভোটার, রাজনৈতিক দল ও সংগঠনকে এসব বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

Advertisement

গত রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে, জামায়াতপন্থী প্রার্থীরা প্রচারণার নামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন।