চরচা ডেস্ক

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির আগে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো। একই সঙ্গে তিনি আমাদের দীক্ষা দিয়ে গেছেন কীভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং দেশকে গঠন করতে হয়।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “সেই আদর্শের অংশ হিসেবেই আমরা আজ দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি।”
তারেক রহমান আরও বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে মহান আল্লাহ আমাদের যে সুযোগ দিয়েছেন দেশ গঠন করার ও মানুষের পাশে দাঁড়ানোর, আমরা যাতে সেই কাজটি সুন্দরভাবে করতে পারি- সেজন্য আমরা আল্লাহর রহমত কামনা করি। এটাই হোক আজকের দিনের আমাদের শপথ, এটাই হোক আমাদের অঙ্গীকার।”
এর আগে সকালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

“উপমহাদেশের ক্রিকেট আকাশে হঠাৎ জ্বলে ওঠা কোনো ধূমকেতু নয় সে, বরং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো এক নতুন নক্ষত্রের নাম বৈভব সূর্যবংশী।” - যা ভাবছেন সেটাই ঠিক। জীবনানন্দ দাসের ভাষায় এভাবে ছন্দ মিলিয়ে দিয়েছে এআই প্রযুক্তি। খুব কি ভুল? অন্তত এবারের আইপিএলে যারা চোখ রাখছেন, তাদের পক্ষে এর বিপক্ষে মতামত দেওয়ার