Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইরানের দিকে যুদ্ধজাহাজের বড় বহর পাঠানোর কথা জানালেন ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০: ৪৫
ইরানের দিকে যুদ্ধজাহাজের বড় বহর পাঠানোর কথা জানালেন ট্রাম্প

ইরানের ওপর ‘নিবিড় নজরদারি’ চালাতে মধ্যপ্রাচ্যের দিকে যুদ্ধজাহাজের এক বিশাল বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রণতরী পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষ করে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা ইরানের দিকে একটি বিশাল নৌ-বহর (আর্মাদা) পাঠিয়েছি। আমি বলছি না যে এখনই কোনো সংঘাত শুরু হতে যাচ্ছে, তবে আমরা তাদের গতিবিধি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।” তিনি আরও যোগ করেন যে, প্রয়োজন না পড়লে এই বহর ব্যবহার করা হবে না, তবে যুক্তরাষ্ট্র যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

প্রশাসন সূত্রে জানা গেছে, এই বহরের নেতৃত্বে রয়েছে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর সাথে রয়েছে বেশ কিছু আধুনিক গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার)।

ইরানের অস্থিরতা বিদেশি উসকানিতে সৃষ্ট হাইব্রিড যুদ্ধ: দূতাবাসiran cultural counsilor

এছাড়া বহরটিতে যুক্ত করা হয়েছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম (ক্ষেপণাস্ত্র হামলা রুখতে), বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিধ্বংসী ড্রোন ও বিশেষায়িত বিস্ফোরক ও লজিস্টিক সরঞ্জাম।

Advertisement
Advertisement
Advertisement

২০২৫ সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তেহরান-ওয়াশিংটন সম্পর্ক তলানিতে ঠেকেছে। বিশেষ করে গত বছরের জুন মাসের সামরিক সংঘাত এবং অতি সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের কারণে উত্তেজনা চরমে পৌঁছায়।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান যেকোনো সময় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। মূলত সেই আক্রমণ প্রতিহত করতে এবং আগাম সতর্কতা হিসেবেই এই বিশাল সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই নৌ-বহরের সরণ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। যেখানে ট্রাম্প প্রশাসন একে ‘সতর্কতামূলক’ পদক্ষেপ বলছে, সেখানে তেহরান একে ‘উসকানিমূলক’ হিসেবে দেখছে। ফলে এই ‘আর্মাদা’ মোতায়েন অঞ্চলটিকে বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দেয় কি না, তা নিয়েই এখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

বিষয়: আমেরিকাইরানযুদ্ধজাহাজমধ্যপ্রাচ্যডোনাল্ড ট্রাম্পনৌবাহিনী
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”