Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তিউনিসিয়াকে গুড়িয়ে সুইডেনের উড়ন্ত সূচনা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১১: ২৫
তিউনিসিয়াকে গুড়িয়ে সুইডেনের উড়ন্ত সূচনা

ফিফা র‌্যাঙ্কিংয়ে তিউনিশিয়ার চেয়ে ২১ ধাপ এগিয়ে সুইডেন। তবে মাঠের লড়াইয়ে এর কোনো প্রভাবই দেখা গেল না। প্রায় পুরো ম্যাচেই একচেটিয়া আধিপত্য দেখিয়ে বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সুইডিশরা।

Advertisement

মন্টেরেতে ‘এফ’ গ্রুপের ম্যাচে সোমবার সকালে তিউনিশিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে সুইডেন। জোড়া গোল করেছেন ইয়াসিন আয়ারি।

পজেশন বা বল দখলের হিসেবে অবশ্য এগিয়েই ছিল তিউনিশিয়া। তবে গোলের জন্য তারা শট নিতে পেরেছে মাত্র ৭টি, যার মধ্যে লক্ষ্যে ছিল দুটি। অন্যদিকে সুইডেন গোলের উদ্দেশে ২৩টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে ৭টি।

বিশাল এই জয়ের পাশাপাশি সুইডেনের জন্য ইতিবাচক দিক তারকা ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাকের ফর্মে ফেরা। লিভারপুলে চোটজর্জর প্রথম মৌসুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে জাতীয় দলের জার্সিতে ফিরেই যেন চেনা ছন্দে হাজির হয়েছেন। নিজে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন ইসাক।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বকাপের বাছাইপর্বে কোনো গোল হজম করেনি তিউনিশিয়া। তবে মূল পর্বে এসে মাত্র সাত মিনিটের মাথায় পিছিয়ে পড়ে তারা। গোলরক্ষক মুহিব শামাখ ইসাকের শট ঠেকিয়ে দিলেও বক্সের বাইরে থেকে আয়ারির নেওয়া জোরালো শট খুঁজে নেয় জালের ঠিকানা।

তিউনিসীয় বংশোদ্ভূত হলেও এই মিডফিল্ডার জাতীয় দলের জন্য বেছে নিয়েছেন জন্মভূমি সুইডেনকে। বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম গোলের দেখাও পেয়েছেন তিউনিশিয়ার বিপক্ষেই।

৩০ মিনিটের আগেই ব্যবধান দ্বিগুণ করে সুইডেন। পাল্টা আক্রমণে বাঁ দিক থেকে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান ইসাক। তবে বিরতির ঠিক আগে একটি গোল শোধ করে তিউনিশিয়া। হানিবাল মেজব্রির ক্রস থেকে হেডে গোল করেন ওমর রেকিক।

তবে দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি দলটি। ৫৯তম মিনিটে নিজেদের ভুলে আরও একটি গোল হজম করে তারা। এলিয়েস স্কিরির কাছ থেকে বল কেড়ে নিয়ে ইসাক পাস দেন ভিক্তর গিওকেরেসকে। জায়গা তৈরি করে গোল করেন আর্সেনালের এই ফরোয়ার্ড।

এরপর বদলি হিসেবে মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই দলীয় চতুর্থ গোল করেন (৮৪ মিনিট) মাতিয়াস সভানবার্গ। প্রথমে অবশ্য অফসাইডের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, তিনি বল পাওয়ার আগে ইসাকের আলতো ছোঁয়ায় অনসাইড ছিলেন।

ইনজুরি সময়ে তিউনিশিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন আয়ারি। বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান তিনি। সুইডেন জাতীয় দলের হয়ে এটি ছিল তার পঞ্চম গোল।

দুর্দান্ত এই জয়ে বিশ্বকাপের শুরুতেই নিজেদের শক্তির জানান দিল সুইডেন। আর জোড়া গোল ও এক অ্যাসিস্টে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ইয়াসিন আয়ারি।

বিষয়: ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬ফিফাফুটবল বিশ্বকাপসুইডেনতিউনিসিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।