
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালি নিয়ন্ত্রণকারী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার জাহাজ মালিকদের কাছে পাঠানো এক চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, সৌদি তেল বোঝাই বা খালাস করে, এমন যেকোনো জাহাজে তারা হামলা চালাবে। বাব আল-মান্দেব প্রণালি ‘গেট অব টিয়ার্স’ নামেও পরিচিত।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হুতিদের হুঁশিয়ারির পর চীন ও ভারতের উদ্দেশে সৌদি অপরিশোধিত তেল নিয়ে যাওয়া তিনটি ট্যাংকার মঙ্গলবার লোহিত সাগরে ইউ-টার্ন নিয়ে ইয়েমেন উপকূল এড়িয়ে সুয়েজ খালের দিকে রওনা দেয়।
এর আগে সোমবার সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতি বিদ্রোহীরা। এর ফলে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধে নতুন একটি ফ্রন্ট যুক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে ট্রাম্প বলেছেন, হুতিরা এখনো বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করেনি। তবে তারা এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।
তিনি বলেন, “এখন পর্যন্ত তা ঘটেনি। যদি এমন কিছু ঘটে, আমরা তা মোকাবিলা করব।”
ইরান এরই মধ্যে পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার প্রধান জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছে। ফলে প্রতিদিন লাখ লাখ ব্যারেল সৌদি তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের গুরুত্ব আরও বেড়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরব আংশিকভাবে জাহাজ চলাচলের ঝুঁকি এড়াতে পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর তীরের ইয়ানবু বন্দরে তেল পাঠিয়ে আসছিল।
বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় ৭ শতাংশ কমে যেতে পারে।
হুতিরা যদি এই বিকল্প পথও পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে সৌদি আরবের অধিকাংশ তেল রপ্তানি আটকে যাবে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এদিকে হুতিদের হুমকির পর মঙ্গলবার ২ শতাংশের বেশি বাড়ার পর আজ বুধবার এশিয়ার বাজারেও তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯১ ডলারের ওপরে অবস্থান করছে এবং যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের দাম আবারও ৪ ডলারের বেশি হয়েছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প