Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০: ১১
সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
মার্কিন যুদ্ধবিমান এফ- ৩৫। ছবি: রয়টার্স

সৌদি আরবের কাছে এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চুক্তিটি বাস্তবায়িত হলে এর মূল্য হবে আনুমানিক ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে সৌদি আরবকে এই যুদ্ধবিমান দেওয়ার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদনের কথা জানায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে মিত্র ইসরায়েলের ‘সামরিক সক্ষমতায় অগ্রাধিকার’ বজায় রাখার বিষয়ে ওয়াশিংটনের অবস্থানও পরীক্ষার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

চুক্তিতে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান, ৪৯টি প্র্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিন, যোগাযোগ সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য সহায়ক সামগ্রী থাকার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Advertisement
Advertisement
Advertisement

গত বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার আগ্রহের কথা জানিয়েছিল সৌদি। দেশটি দীর্ঘদিন ধরেই লকহিড মার্টিনের তৈরি এই যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে।

ষষ্ঠবারের মতো ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পেরtrump

এফ-৩৫ কে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এতে এমন প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে শত্রুর রাডার ও অন্যান্য শনাক্তকরণ ব্যবস্থা এড়িয়ে চলা সম্ভব। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের কাছে এফ-৩৫ রয়েছে।

সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। দেশটি নিজেদের বিমানবাহিনী আধুনিকায়নের পাশাপাশি আঞ্চলিক হুমকি, বিশেষ করে ইরানকে মোকাবিলার সক্ষমতা বাড়াতে এফ-৩৫ কিনতে চায়।

বিয়াদের এফ-৩৫ কেনার বিষয়টি বৃহত্তর কূটনৈতিক উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রিয়াদের সঙ্গে একটি বড় চুক্তির অংশ হিসেবে সৌদিকে এফ-৩৫ দেওয়ার সম্ভাবনা বিবেচনা করেছিল। ওই চুক্তিতে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও থাকার কথা ছিল। তবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত এগোয়নি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তিকে অগ্রাধিকার দিয়েছেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তিতে সম্মত হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রস্তাবিত বিক্রির বিষয়ে কংগ্রেসকে জানিয়েছে। চুক্তিটি কার্যকর করতে মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন হবে। তবে যুদ্ধবিমানগুলো কবে সরবরাহ করা হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।

বিষয়: সৌদি আরবযুদ্ধবিমানযুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যডোনাল্ড ট্রাম্পসংঘাতসামরিক বাহিনী
সর্বশেষ
  • ১

    চলতি বছরে ডেঙ্গুতে ১৭৬ মৃত্যু, সেপ্টেম্বরের ১৭ দিনেই ৭৯ জন

  • ২

    ‘ষড়যন্ত্রতত্ত্ব, পারস্পরিক আক্রমণ ২০২৪ সালের পর আরও বেড়েছে’

  • ৩

    জলবায়ু পরিবর্তন কি নেপালের দুর্যোগকে ত্বরান্বিত করেছে?

  • ৪

    তেলের দাম বাড়লেই কেন বদলে যান ট্রাম্প?

  • ৫

    ‘আমাদের মাটি যেমন ভারতকে দেব না, পানিও দেব না’

সম্পর্কিত
  • চলতি বছরে ডেঙ্গুতে ১৭৬ মৃত্যু, সেপ্টেম্বরের ১৭ দিনেই ৭৯ জন

    চলতি বছরে ডেঙ্গুতে ১৭৬ মৃত্যু, সেপ্টেম্বরের ১৭ দিনেই ৭৯ জন

    চলতি সেপ্টেম্বর মাসের ১৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মশাবাহিত এই রোগে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবির। এরই মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন

  • ষষ্ঠবারের মতো ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের

    ষষ্ঠবারের মতো ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের

    ইরান যুদ্ধ গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমার সামনে একটি বড় সিদ্ধান্ত আসছে। আমি কি তাদের (ইরানি শাসনব্যবস্থা) পুরোপুরি ধ্বংস করে দেব, নাকি দেব না? এটি একটি বড় সিদ্ধান্ত। যেকোনো কিছুই ঘটতে পারে।”

  • প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন বাতিলে ১৯ সংগঠনের যৌথ বিবৃতি

    প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন বাতিলে ১৯ সংগঠনের যৌথ বিবৃতি

    প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ১৯টি সংগঠন। তাদের মতে, সংশোধনীগুলো কোনো কার্যকর জনপরামর্শ ছাড়াই তৈরি করা হয়েছে এবং এর উপাদানগুলো অনেক ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর চেয়েও বেশি দমনমূলক।

  • নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের