Advertisement

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের হাম শনাক্ত হয়েছিল। আর হামের উপসর্গ ছিল চারজনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৮৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৮৯ জন।

২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫৯ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫ হাজার ৭২৬ জন।

১৫ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৮৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৬৮ জন।

Advertisement

২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৫৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৯ হাজার ৫০২ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৫৮ জন।