
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারের শেষ দিন আজ সোমবার। এদিন রাজধানীর আটটি স্থানে পথসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
আজ বেলা ১১টার দিকে ঢাকা-১৭ আসনে নিজের নির্বাচনী এলাকা বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে পথসভা করে প্রচার শুরু করবেন তারেক রহমান। রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এরপর তারেক রহমান ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকা কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকা পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিবের নির্বাচনী এলাকা বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর নির্বাচনী এলাকা যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে দুপুর ৩টায় নির্বাচনী পথসভায় অংশ নেবেন।
এ ছাড়াও বিএনপি চেয়ারম্যান ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকা জুরাইন দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন নির্বাচনী এলাকা ধূপখোলা মাঠে বিকেল ৫টায় ও ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকা লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন। এর মাধ্যমে তারেক রহমান নির্বাচনী প্রচার শেষ করবেন।
গতকাল রোববার সাতটি জায়গায় পথসভা করেছেন তিনি।
গত ২১ জানুয়ারি রাতে সিলেট হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী জনসভা ও পথসভার কর্মসূচি শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এরপর ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন বিভাগ ও আশপাশের জেলায় জনসভা ও পথসভা করেন বিএনপির এই শীর্ষ নেতা। কর্মসূচির অংশ হিসেবে সর্বশেষ দু’দিনের পথসভা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকায়। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাবে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।