Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শ্রমিককে মারধর: ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন চালু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ২৯
শ্রমিককে মারধর: ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন চালু
শ্রমিককে মারধরের জেরে ৫ ঘণ্টা বন্ধের পর চট্টগ্রাম বন্দরে সচল কনটেইনার ডেলিভারি। ছবি: চরচা

পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে প্রায় পাঁচ ঘণ্টা কনটেইনার ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার সরবরাহ সচল করা হয়েছে।

Advertisement

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দরের পাঁচ নম্বর গেটে প্রবেশ পাস নিয়ে ট্রেইলর শ্রমিকদের সংগঠনের এক নেতাকে মারধরের এ ঘটনা ঘটে। এতে কনটেইনার ডেলিভারি কার্যক্রম পাঁচ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।

পরে বন্দরের নিরাপত্তা বিভাগ, ট্রেইলর, প্রাইম মুভারচালক ও মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার পর রাত ১০টার দিকে ডেলিভারি কার্যক্রম সচল হয়।

শ্রমিকরা জানান, বন্দর গেট দিয়ে গেট পাস ইস্যু নিয়ে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত নিরাপত্তাকর্মীর হাতাহাতির ঘটনা ঘটে। এরপর বন্দরে কনটেইনারবাহী ট্রেইলর, প্রাইম মুভার ও সব ধরনের পণ্য পরিবহনের যানবাহন প্রবেশ ও বের হওয়া বন্ধ হয়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement

প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, “গেট পাস ফি বেশি নেওয়ার প্রতিবাদ করায় বন্দরের সিকিউরিটি কর্মীরা আমাদের একজনকে মারধর করে। পরে পণ্য পরিবহন বন্ধ করে দেয় আমাদের শ্রমিকরা।”

ডিআইপির সার্ভারে কারিগরি ত্রুটি, বিদেশে বাংলাদেশ মিশনের সেবা বন্ধDIP-server

পরবর্তীতে গতকাল রাতে চট্টগ্রাম বন্দর ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের কয়েকটি সংগঠন এবং পুলিশ সদস্যদের নিয়ে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম চরচাকে বলেন, “ট্রেইলর চালক, শ্রমিক, মালিকদের সঙ্গে বৈঠক শেষে রাত দশটার পর বন্দর থেকে কনটেইনার ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে ওই সময়ে জাহাজ থেকে কনটেইনার ওঠা-নামা কার্যক্রম সচল ছিল।”

আন্তঃজেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সমাজকল্যাণ সম্পাদক শামসুজ্জামান সুমন বলেন, “আমাদের দাবি ও সমস্যার কথা বৈঠকে জানিয়েছি। মঙ্গলবার স্মারকলিপির মাধ্যমে দাবিগুলো বন্দর কর্তৃপক্ষকে জানানো হবে।”

বিষয়: ডেলিভারিচট্টগ্রাম বন্দরচট্টগ্রামশ্রমিককর্মসূচি
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি