ads

শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

শিগগিরই চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি’র বরাত দিয়ে বিবিসি বলেছে, সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ চীন সফর করেন পুতিন। সে সময় তিনি বেইজিংয়ে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন।

এর আগে রুশ গণমাধ্যমগুলো জানিয়েছিল, সফরটি আগামী সপ্তাহেই হতে পারে।

এদিকে, বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

চীনে এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত এবং চীনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা প্রশ্নে এক জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। এরইমধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের চীন সফরের এই সংবাদ প্রকাশ্যে এলো।

সম্পর্কিত