Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৫: ০৮
চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

টানা বর্ষণের মধ্যে চট্টগ্রামের পৃথক দুটি স্থানে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর ও নগরীর চশমা হিল এলাকায় এসব ঘটনা ঘটে।

Advertisement

সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে নিজ ঘরে পাহাড় ধসে ওই এলাকার মাঈনুদ্দিনের ১০ মাস বয়সী শিশু আশরাফুল ইসলাম তানভীর মারা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম চরচাকে বলেন, “অতিবৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে ঘরের ওপর পড়লে শিশুটির মা-ও মাটি চাপা পড়ে আহত হন। আমরা পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরে যাওয়ার জন্য মাইকিং করলেও তারা সেখান থেকে সরেননি। শিশুটির পরিবারকে ২৫ হাজার টাকা নগদ সহায়তা এবং শুকনো খাবার দেওয়া হয়েছে।”

এদিকে বেলা ১১টার দিকে নগরীর চশমা হিল দুই নম্বর গলির শেষ মাথায় বাবু কলোনিতে পাহাড় ধসে মারা গেছে ১২ বছর বয়সী শিশু সামিয়া।

Advertisement
Advertisement
Advertisement

পাঁচলাইশ থানার এসআই রিয়াজুল সালেহীন চরচাকে বলেন, “ওই কলোনিতে পাহাড়ের পাদদেশে ছয়টি ঘর ছিল। মাঝামাঝি দুটি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় সামিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

গতকাল মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও নগরীর রহমান নগরে পাহাড় ও দেয়াল ধসে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। গত রোববার রাত থেকে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির ফলে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বুধবার বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামে ২৩৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বিষয়: নিহতসীতাকুণ্ডপাহাড় ধসচট্টগ্রামবৃষ্টিপাত
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ২

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

  • ৩

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

  • ৪

    মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

  • ৫

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

সম্পর্কিত
  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

  • রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

  • দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।