
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এতে চলমান সামরিক উত্তেজনা আরও বেড়েছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় না থেকে আগেই হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে ইরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রণতরীটি এখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় অবস্থানরত অন্য দুটি বিমানবাহী রণতরীর সঙ্গে যুক্ত হয়েছে।
এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী (আইন ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম গারিবাবাদি বলেছেন, এবার আর যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। তার অভিযোগ, কূটনৈতিক আলোচনার নামে নতুন করে হামলার প্রস্তুতি নিতে সময়ক্ষেপণ করছে যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে কাজেম গারিবাবাদি বলেন, “ইরান কিউবা বা ভেনেজুয়েলা নয় যে, তাদের অবরুদ্ধ অথবা জোর করে আত্মসমর্পণে বাধ্য করতে করা যাবে।” মার্কিন সেনারা এখন পর্যন্ত আকাশ ও স্থল অবরোধের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এছাড়া বিপ্লবী গার্ড এখন নতুন রেঞ্জের মিসাইল তৈরি করছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সতর্কবার্তায় ইরান ও ইয়েমেনের হুতিদের সম্ভাব্য হামলার ঝুঁকি সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছে।
এর আগে বাহরাইন জানিয়েছিল, ইরানের ছোড়া হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মানামা এসব হামলাকে তেহরানের ধারাবাহিক আগ্রাসনের অংশ হিসেবে অভিহিত করেছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।