Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

শান্তি আলোচনার মধ্যেই লেবাননের ২০০ ‘টার্গেটে’ ইসরায়েলি হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২০: ৪০
শান্তি আলোচনার মধ্যেই লেবাননের ২০০ ‘টার্গেটে’ ইসরায়েলি হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক সরাসরি আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাতে ২০০ লক্ষ্যবস্তুতে হামলা করেছে তারা।

Advertisement

দীর্ঘ কয়েক দশকের বৈরিতা কাটিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় প্রথমবারের মতো সরাসরি টেবিলে বসেছে ওয়াশিংটন ও তেহরান। ‘ইসলামাবাদ টকস’ নামে পরিচিত এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাকের কলিবাফ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই আলোচনার মূল লক্ষ্য হলো একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

তবে শান্তি আলোচনার সমান্তরালে লেবাননে সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। দক্ষিণ লেবাননে স্থল বাহিনীকে সহায়তায় বিমান হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলে রকেট হামলা ঠেকাতে হিজবুল্লাহর লঞ্চার প্যাডগুলো ধ্বংস করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছেন।

এদিকে, উত্তর ইসরায়েলের আপার গ্যালিল অঞ্চলে আকাশপথে অনুপ্রবেশের বিষয়ে উচ্চ সতর্কতা জারি করেছে আইডিএফ। ড্রোন বা অন্য কোনো আকাশযান দিয়ে এই হামলার চেষ্টা করা হয়েছে কি না এবং এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়: পাকিস্তানইরানইরান-ইসরায়েল সংঘাতইসরায়েললেবাননহিজবুল্লাহ
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।