Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রাজশাহীতে তাপপ্রবাহ, বিপাকে মানুষ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৭: ৪০
রাজশাহীতে তাপপ্রবাহ, বিপাকে মানুষ

​রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার ​রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

​রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রাহিদুল ইসলাম বলেন, “রাজশাহীতে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। গতকাল রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি হলেও আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। মার্চ মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে।”

এর আগে কয়েকবার বৃষ্টি ও কালবৈশাখীর প্রভাবে সাময়িক স্বস্তি মিললেও বর্তমানে পুরো এলাকায় তীব্র তাপপ্রবাহ বইছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এই দাবদাহ কমার কোনো লক্ষণ নেই বলেও জানান রাহিদুল।

Advertisement
Advertisement
Advertisement

​তীব্র এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকরা। নগরীর শিরোইল এলাকায় ৫৩ বছর বয়সী রিকশাচালক নওশাদ আলী বলেন, “রোদের তেজে রাস্তায় রিকশা চালানো অসম্ভব হয়ে পড়েছে। শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা হলেও পেটের দায়ে রাস্তায় নামতে হয়েছে। গরমে মানুষ ঘর থেকে বের না হওয়ায় ভাড়াও মিলছে না।”

শহরের সাহেববাজার এলাকায় প্রয়োজনীয় কাজে বের হওয়া গৃহিণী সালমা বেগম বলেন, “ঘরের ভেতরে বা বাইরে কোথাও এখন শান্তি নেই। ফ্যান চালালেও যেন আগুনের বাতাস বের হচ্ছে। গরমে পরিবারের ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। এই অসহনীয় পরিস্থিতি থেকে বাঁচতে সবাই এখন একটু বৃষ্টির জন্য হাহাকার করছি।”

​এদিকে গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে।

বিষয়: তাপমাত্রাআবহাওয়ারাজশাহীআবহাওয়া বার্তারাজশাহী মেডিকেল কলেজ
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

  • ২

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

  • ৩

    মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

  • ৪

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

  • ৫

    নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

সম্পর্কিত
  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

  • রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

  • দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

  • নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

    নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

    আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। হাসান মাহমুদের ফাইফারের পর দ্বিতীয় ইনিংসে শুরুতে অবশ্য কিছুটা চাপেই পড়ে গিয়েছিল সফরকারীরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন ও মুশফিকুর রহিমের লড়াকু ফিফটিতে বড় লিডের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলা