Advertisement

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন।

Advertisement

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩৫ বছর বয়সী মনির শেখ।

স্থানীয়রা জানান, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ সেতুর ওপরে ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

Advertisement

পরে শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ভাঙ্গাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। এরপর হতাহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ভাঙ্গামুখী লেনে যান চলাচল ব্যাহত হয় বলে জানান তিনি।