
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ইরানিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত কয়েকজন ইরানি নাগরিককে একটি উড়োজাহাজে পাকিস্তান হয়ে ইরানে পাঠানোর কথা ছিল। ফ্লাইটটি গতকাল রোববার সকালে আকস্মিকভাবে বাতিল করা হয়েছে। দেশে ফেরত পাঠানোর তালিকায় থাকা কয়েকজন বন্দীর সঙ্গে কথা বলা এক আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
ইরানি বন্দীদের পক্ষে জরুরি আইনি আবেদন করা ইরানিয়ান আমেরিকান লিগ্যাল ডিফেন্স ফান্ডের আইনজীবী আলী রাহনামার ভাষ্য অনুযায়ী, রোববার সকালে অ্যারিজোনার মেসা শহরে অন্তত আটজন ইরানিকে একটি উড়োজাহাজে তোলা হয়। সেটির প্রথম গন্তব্য ছিল জর্জিয়া, সেখান থেকে তাদের পাকিস্তান হয়ে ইরানে পাঠানোর পরিকল্পনা ছিল। তবে কোনো ব্যাখ্যা ছাড়াই ফ্লাইটটি বাতিল করা হয়।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কয়েক দিন আগে একটি দেওয়ানি মামলার যেসব আদালত-নথি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যায়, ইরানে চলমান যুদ্ধের মধ্যেও ট্রাম্প প্রশাসন গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত তৃতীয় একটি অজ্ঞাত দেশের মাধ্যমে ইরানিদের ইরানে ফেরত পাঠানোর পরিকল্পনা করছিল। ইরানি অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি গত জুলাইয়ে মামলাটি করে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী ইরানিদের গোপন তথ্য অবৈধভাবে ইরানি কর্মকর্তাদের কাছে সরবরাহ করেছে দেশটির সরকার।
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বহিষ্কৃত ইরানিদের নিজ দেশে পাঠানোর জন্য তিনটি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। এসব ফ্লাইটে ১০০ জনের বেশি ইরানি নাগরিককে ফেরত পাঠানো হয়।
তবে ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের মধ্যেই নতুন করে বহিষ্কারের পরিকল্পনার বিষয়টি প্রশাসনের নিশ্চিত করা থেকে বোঝা যায়, অভিবাসনবিরোধী কঠোর অভিযান বাস্তবায়নে তারা কতটা দৃঢ়প্রতিজ্ঞ। এ অভিযানের অংশ হিসেবে বহিষ্কারের সংখ্যা বাড়ানো হচ্ছে, এমনকি সমালোচকদের মতে, যেসব দেশে ফেরত পাঠানো ব্যক্তিদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে, সেসব দেশেও তাদের পাঠানো হচ্ছে।
আটক ব্যক্তিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের যোগাযোগের অভিযোগ
রাহনামা জানান, রোববার বিমানে ওঠা আট বন্দীর সঙ্গে ইরানি স্বার্থসংশ্লিষ্ট বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দেখা করেন। ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে অবস্থিত এ দপ্তরটি ইরানের প্রতিনিধিত্ব করে এবং কনস্যুলার বিষয়গুলো দেখভাল করে। ওই কর্মকর্তা বন্দীদের জানান, পাকিস্তান থেকে ইরানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ইরান সরকার।
ইরানি অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনটির দায়ের করা মামলায় অন্তত এক ডজন ইরানি বন্দী জানিয়েছেন, তাদের সঙ্গে ইরানি কর্মকর্তারা যোগাযোগ করেছেন। ওই কর্মকর্তাদের কাছে তাদের আশ্রয় আবেদনের সংবেদনশীল তথ্য ছিল বলেও অভিযোগ করেছেন তারা।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত জেলা বিচারক আনা সি রেইয়েস এখনো এসব অভিযোগের বিষয়ে কোনো রায় দেননি। তবে ইরানিদের ইরান বা অন্য কোনো দেশে বহিষ্কারের চূড়ান্ত পরিকল্পনা থাকলে যুক্তরাষ্ট্র সরকারকে আদালতে ২৪ ঘণ্টা আগে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এ ধরনের বহিষ্কার কার্যকর করার পাঁচ দিন আগে লিখিত নোটিশ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
রোববার আদালতে দাখিল করা একটি নথিতে, আইনি সহায়তা তহবিল রোববার কাউকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা সম্পর্কে তাদের জানা তথ্যগুলো তুলে ধরেছে। একই সঙ্গে তারা যুক্তি দিয়েছে যে, কাউকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনার বিষয়ে আগেভাগে নোটিশ দেওয়ার জন্য বিচারক যে নির্দেশ দিয়েছিলেন, প্রশাসন সম্ভবত তা লঙ্ঘন করেছে।
পরে রোববার সরকারও মামলাটির বিষয়ে আদালতে নথি জমা দেয়। তবে সেগুলো গোপনীয় হিসেবে চিহ্নিত করায় জনসাধারণের পক্ষে সেগুলো দেখার সুযোগ ছিল না।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।