Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তা, জাহাজে হামলায় বেড়েছে উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৭: ০৯
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তা, জাহাজে হামলায় বেড়েছে উদ্বেগ
ইরানের রাজধানী তেহরানের একটি সড়কে যুক্তরাষ্ট্রবিরোধী একটি বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে পথচারীরা। ৩ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

পাঁচ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে কি না—এ নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্য আজ মঙ্গলবার নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এর মধ্যেই হরমুজ প্রণালিতে একটি জাহাজে সর্বশেষ হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

Advertisement

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং একটি ভালো চুক্তিতে পৌঁছাতে তেহরানের জন্য এটি একটি ‘শেষ সুযোগ’। তবে ইরান তাৎক্ষণিকভাবে এ দাবি অস্বীকার করে জানায়, বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না এবং এমন কোনো বৈঠকেরও পরিকল্পনা নেই।

ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আলোচনা এখনো চলছে।” তিনি দাবি করেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি পক্ষের অনুরোধে দুই দেশের মধ্যে এই আলোচনা হচ্ছে।

তিনি আরও বলেন, “তাদের (ইরানের) জন্য এটি একটি ভালো চুক্তিতে স্বাক্ষর করার শেষ সুযোগ।”এর আগে সপ্তাহান্তে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকায় তিনি যে ‘ব্যাপক হামলার’ অনুমোদন দিয়েছিলেন, তা স্থগিত করেছেন। অতীতেও বড় ধরনের হামলার হুমকি দিয়ে পরে তা প্রত্যাহারের নজির রয়েছে তার।

Advertisement
Advertisement
Advertisement
লোহিত সাগরে ব্ল্যাকমেলের নতুন সমীকরণ, কী হবে সৌদির?red sea

অন্যদিকে, সোমবারের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত হয়নি।

তিনি বলেন, আগামী কয়েক দিনে বিদেশি কোনো প্রতিনিধিদলকে আতিথ্য দেওয়া বা বিদেশে আলোচক পাঠানোরও কোনো পরিকল্পনা ইরানের নেই।

বাঘাই আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ধর্মীয় সফরে ইরাকে অবস্থান করায় তিনি ছাড়া অন্য সব ইরানি আলোচক দেশেই রয়েছেন। বর্তমানে কেবল ওমানের সঙ্গে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে।

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা

উপসাগরীয় অঞ্চলে নৌ-চলাচলের পরিস্থিতিও চলমান অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির কাছে একটি কার্গো জাহাজ অজ্ঞাত উৎস থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার বার্তা সম্প্রচার করেছে।

বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, হরমুজ দিয়ে জাহাজ চলাচল এখনো ধীরগতির। সোমবার প্রণালিটি অতিক্রম করেছে মাত্র ছয়টি জাহাজ। এর মধ্যে তিনটি তেলবাহী ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। আগের দিন এ সংখ্যা ছিল সাতটি।

বিষয়: যুক্তরাষ্ট্রজাহাজযুদ্ধমধ্যপ্রাচ্যচুক্তিহামলাআলোচনাডোনাল্ড ট্রাম্পইরানহরমুজ প্রণালি
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী