Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে ডিএসসিসির ২৯ ওয়ার্ড

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ২১: ৪৬
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে ডিএসসিসির ২৯ ওয়ার্ড
সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টিকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ বুধবার রাজধানীর নগর ভবনে সংবাদ সম্মেলনে এডিস মশার লার্ভা নিয়ে পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। খবর ইউএনবির।

Advertisement

আবদুস সালাম বলেন, “জরিপে ৫৭টি ওয়ার্ডে মশার ঘনত্ব নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৯টি ওয়ার্ডকে উচ্চঝুঁকিপূর্ণ এবং ২৮টিকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ১৮টি ওয়ার্ড রয়েছে নিম্নঝুঁকির তালিকায়।”

Advertisement
Advertisement
Advertisement

উচ্চঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো- জোন-১-এর ১৫, ১৬, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড; জোন-২-এর ১, ২, ৯, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড; জোন-৩-এর ১৪, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ড; জোন-৪-এর ৩১ নম্বর ওয়ার্ড; জোন-৫-এর ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড; জোন-৯-এর ৬২ ও ৬৫ নম্বর ওয়ার্ড এবং জোন-১০-এর ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ড। এছাড়া জোন-৭-এর গ্রিন মডেল টাউনকেও উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জোন-৬ ও ৮-এ কোনো উচ্চঝুঁকিপূর্ণ ওয়ার্ড পাওয়া যায়নি।

গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ১২ দিনব্যাপী এ জরিপ পরিচালনা করা হয়। পরিদর্শন করা দুই হাজার ২৫০টি বাড়ির মধ্যে ৩২২টিতে এডিস মশার লার্ভা বা পিউপা পাওয়া গেছে।

ফুটপাতে অবৈধ দোকান বসালেই মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসকExpedition

জরিপে দেখা গেছে, এডিস মশার প্রজননস্থলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ দশমিক ২১ শতাংশ প্লাস্টিকের বালতি। এছাড়া প্লাস্টিকের ড্রামে ১১ দশমিক ২২ শতাংশ, বেজমেন্টে জমিয়ে রাখা পানিতে ৯ দশমিক ৯৮ শতাংশ এবং ফুলের টবে ৫ দশমিক ৯২ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

বাড়ির ধরন অনুযায়ী জরিপে দেখা গেছে, একক বাড়ির ৩১ দশমিক ৩৭ শতাংশ, বহুতল ভবনের ৩১ দশমিক ০৬ শতাংশ, আধাপাকা বাড়ির ১৭ দশমিক ৩৯ শতাংশ, নির্মাণাধীন ভবনের ১৩ দশমিক ০৪ শতাংশ এবং খালি প্লটের ৭ দশমিক ১৪ শতাংশে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, “মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তাই কোন কোন ওয়ার্ডে ঝুঁকি বেশি, তা মানুষকে জানাতে চাই, যাতে তারা সচেতন হতে পারেন।”

তিনি বলেন, “আগের জরিপে যেসব ওয়ার্ডকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেগুলোর একটিও এবার উচ্চঝুঁকির তালিকায় আসেনি।” ওই এলাকাগুলোতে ডিএসসিসির জোরদার কার্যক্রমের কারণে এমন পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি।

এদিকে, নগরীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার প্রতি শনিবার পরিষ্কার করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক।

বিষয়: ডিএসসিসিডেঙ্গুএডিস মশাহাসপাতালরোগ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাভারে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • ২

    ডেঙ্গুর উচ্চঝুঁকিতে ডিএসসিসির ২৯ ওয়ার্ড

  • ৩

    সাংবিধানিক অধিকার বাস্তবায়নে আইন সংস্কার ও জবাবদিহিতার আহ্বান

  • ৪

    এলপি গ্যাসের দাম: সরকার বেঁধেছে, বাজারে লাগামছাড়া

  • ৫

    সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

সম্পর্কিত
  • সাভারে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

    সাভারে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

    ঢাকার সাভারে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ বুধবারের এ সংঘর্ষে পুলিশসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন।

  • সাংবিধানিক অধিকার বাস্তবায়নে আইন সংস্কার ও জবাবদিহিতার আহ্বান

    সাংবিধানিক অধিকার বাস্তবায়নে আইন সংস্কার ও জবাবদিহিতার আহ্বান

    গ্রেপ্তার ও নির্যাতনের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা তুলে ধরে সুপ্রীম কোর্টের আইনজীবী এম এম খালেকুজ্জামান ব্যক্তি স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ও সাংবিধানিক সুরক্ষার কার্যকর প্রয়োগের জোর দাবি জানান।

  • যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম নির্বাচিত মুসলিম: ইতিহাস গড়লেন এল-সাইয়েদ

    যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম নির্বাচিত মুসলিম: ইতিহাস গড়লেন এল-সাইয়েদ

    তৃণমূল পর্যায়ের প্রচারাভিযানে এল-সাইয়েদ সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নির্বাচনে বাইরের অর্থের প্রভাব কমানো এবং ইসরায়েলের সমালোচনাকে গুরুত্ব দেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তার এই জয় ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশের জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

  • চট্টগ্রামে মাদক মামলায় চালক-সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড

    চট্টগ্রামে মাদক মামলায় চালক-সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড

    চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলায় কাভার্ডভ্যানচালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।