
সাভারে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ঢাকার সাভারে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ বুধবারের এ সংঘর্ষে পুলিশসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন।

সংবিধানে স্বীকৃত সমতা, ব্যক্তি স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জীবনের অধিকার বাস্তবে নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা জোরদারের আহ্বান জানিয়েছেন সংবিধান দিবসের আলোচনা সভার বক্তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ বুধবার সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সুপ্রীম কোর্ট ল’ইয়ার্স গিল্ড ও বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘সংবিধানের ৫৪ বছর: অধিকার ও সুরক্ষা: অর্জন ও বাস্তবতা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন।
স্বাগত বক্তব্যে সিটি ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আহমেদ জাভেদ প্রশ্ন তোলেন, ক্ষমতাবানদের মতো সাধারণ মানুষ বিচারব্যবস্থার সমান সুযোগ পাচ্ছেন কি না। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রভাষক নুরুন্নাহার ঊর্মি নারী ও আদিবাসীসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কার্যকর সমতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
গ্রেপ্তার ও নির্যাতনের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা তুলে ধরে সুপ্রীম কোর্টের আইনজীবী এম এম খালেকুজ্জামান ব্যক্তি স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ও সাংবিধানিক সুরক্ষার কার্যকর প্রয়োগের জোর দাবি জানান। আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী বলেন, আইনের প্রয়োগ যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয় এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে ঔপনিবেশিক আমলসহ বিদ্যমান আইনগুলো পর্যালোচনা করা প্রয়োজন। অন্যদিকে পরিবেশ অধিকারকর্মী বারীশ হাসান চৌধুরী পরিবেশ সুরক্ষাকে জীবনের অধিকারের সঙ্গে যুক্ত করে সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী বলেন, ১৯৭২ সালের সংবিধান অত্যন্ত প্রগতিশীল। মূল সংকট এর যথাযথ প্রয়োগের ঘাটতিতে। সংবিধান সংশোধনে ঐতিহাসিক পটভূমি জানা এবং সংবিধাননির্ধারিত পদ্ধতি অনুসরণের পাশাপাশি রক্ষক ও ব্যাখ্যাকারী হিসেবে সুপ্রীম কোর্টের ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি বোরহান উদ্দিন বলেন, বহু সংশোধনের পরও সংবিধানের টিকে থাকা অর্জন হলেও নির্যাতন নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাস্তবে তা কতটা মানা হচ্ছে তা ভাবার বিষয়। কাউকে গ্রেপ্তার বা কারাগারে পাঠানো হলেও মানবিক মর্যাদা কেড়ে নেওয়া যায় না উল্লেখ করে শ্রমিক, তরুণ ও নারীসহ সবার মৌলিক অধিকার সুরক্ষায় আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
ধন্যবাদ জ্ঞাপনে খন্দকার শাহরিয়ার শাকির বলেন, সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সরকারের সমালোচনার কারণে কেউ যেন মামলা বা গ্রেপ্তারের শিকার না হন। জুলাই ২০২৪-এ উঠে আসা জনগণের আকাঙ্ক্ষার আলোকে সংস্কার উদ্যোগে বাস্তব অগ্রগতি হচ্ছে কি না, তা মূল্যায়নের আহ্বান জানান তিনি।

সাভারে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ঢাকার সাভারে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ বুধবারের এ সংঘর্ষে পুলিশসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন।

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে ডিএসসিসির ২৯ ওয়ার্ড
আবদুস সালাম বলেন, “জরিপে ৫৭টি ওয়ার্ডে মশার ঘনত্ব নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৯টি ওয়ার্ডকে উচ্চঝুঁকিপূর্ণ এবং ২৮টিকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ১৮টি ওয়ার্ড রয়েছে নিম্নঝুঁকির তালিকায়।”

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম নির্বাচিত মুসলিম: ইতিহাস গড়লেন এল-সাইয়েদ
তৃণমূল পর্যায়ের প্রচারাভিযানে এল-সাইয়েদ সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নির্বাচনে বাইরের অর্থের প্রভাব কমানো এবং ইসরায়েলের সমালোচনাকে গুরুত্ব দেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তার এই জয় ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশের জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

চট্টগ্রামে মাদক মামলায় চালক-সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলায় কাভার্ডভ্যানচালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।