Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

মমতার সাম্রাজ্য যে ৫ কারণে ‘ভেঙে খান খান’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৭: ০৪
মমতার সাম্রাজ্য যে ৫ কারণে ‘ভেঙে খান খান’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এক অভূতপূর্ব জয়ের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ১৯৩টি আসনে এগিয়ে থেকে ‘ম্যাজিক ফিগার’ পার করেছে গেরুয়া শিবির। দলীয় অভ্যন্তরীণ লক্ষ্যমাত্রা ১৮৫-এর গণ্ডিও ছাড়িয়ে গেছে তারা। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে (টিএমসি) সরিয়ে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের নেপথ্যের কারণ কী?

Advertisement

এখনো আনুষ্ঠানিক ফলাফল আসেনি। তবে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির পেছনে ৫টি মূল কারণ উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

দীর্ঘদিনের ডিএ বকেয়া এবং সপ্তম পে-কমিশন কার্যকর না হওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে-কমিশন চালু করা হবে।

নারী ভোটারদের সমর্থন

বিজেপির দাবি, এই জয়ে অনুঘটকের কাজ করেছে ‘নারী’ শক্তি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিধানসভায় নারীদের জন্য যে সংরক্ষিত ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল, তার ইতিবাচক প্রভাব পড়েছে জনমানসে।

Advertisement
Advertisement
Advertisement

বিজেপি শিবিরের দাবি, বিরোধী দলগুলো নারীদের সুবিধা দেওয়া এসব পদক্ষেপের বিরোধিতা করেছিল, যা বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সফলভাবে কাজ করেছে। গত ২০২১ সালের তুলনায় এবার নারী ভোট প্রায় ৫% বেশি বিজেপির দিকে ঝুঁকেছে বলে প্রাথমিক অনুমান।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি: ফেসবুক
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি: ফেসবুক

সরকারি কর্মচারীদের ক্ষোভ ও প্রতিশ্রুতি

দিল্লির মতোই পশ্চিমবঙ্গও প্রচুর সংখ্যক সরকারি কর্মচারীর আবাসস্থল। দীর্ঘদিনের ডিএ বকেয়া এবং সপ্তম পে-কমিশন কার্যকর না হওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে-কমিশন চালু করা হবে।

কেরালায় হারের পথে বাম জোট, কংগ্রেস এগিয়েkerala congress

এ ছাড়া লক্ষাধিক শূন্যপদ পূরণের আশ্বাস তরুণ চাকরিপ্রার্থীদের ভোট বিজেপির ঝুলিতে টানতে বড় ভূমিকা নিয়েছে।

আরজি কর-কাণ্ডের মতো সাম্প্রতিক ঘটনাগুলো রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সাধারণ মানুষের অনাস্থা তৈরি করেছিল, যা শেষ পর্যন্ত তৃণমূলের প্রতিকূলে গেছে।

কেন্দ্রীয় উন্নয়ন বনাম রাজ্যের প্রকল্প

নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে ‘উন্নয়ন বনাম অনুন্নয়ন’ হিসেবে তুলে ধরেছিল বিজেপি। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা জনগণের কাছে না পৌঁছানো এবং শিল্প পরিকাঠামোর অভাবকে হাতিয়ার করা হয়েছিল।

বিশেষ করে ২০ থেকে ২৯ বছর বয়সী প্রায় ১.৩১ কোটি তরুণ ভোটারদের লক্ষ্য করে যে প্রচার চালানো হয়েছিল, তার সুফল মিলেছে ইভিএমে। সবার মধ্যে এই ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে, মমতা ক্ষমতায় থাকলে কেন্দ্র থেকে কোনো সুবিধা পাবে না পশ্চিমবঙ্গ।

নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা

নির্বাচনী সহিংসতার ইতিহাসের কথা মাথায় রেখে এবার রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিজেপি মনে করছে, আরএসএসের বুথ স্তরের সক্রিয়তা এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সাধারণ ভোটারদের মনে ভয়মুক্ত হয়ে ভোট দেওয়ার আত্মবিশ্বাস জুগিয়েছে। এ ছাড়া আরজি কর-কাণ্ডের মতো সাম্প্রতিক ঘটনাগুলো রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সাধারণ মানুষের অনাস্থা তৈরি করেছিল, যা শেষ পর্যন্ত তৃণমূলের প্রতিকূলে গেছে।

ভোটার তালিকা সংশোধন ও বহিরাগত বিতর্ক

বিশেষ সংশোধন প্রক্রিয়া বা এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রায় ২৭ লাখ ‘ভুয়া’ নাম বাদ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে ‘স্বচ্ছতা’ বজায় রাখা ছিল বিজেপির অন্যতম বড় কৌশল। বিজেপির দাবি, এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার ফলে শুধুমাত্র ‘আসল’ ভোটাররাই ভোট দিতে পেরেছেন। তথাকথিত ‘বহিরাগত’ বা অনুপ্রবেশকারীদের প্রভাব কাটিয়ে স্বচ্ছ নির্বাচন হওয়ায় তাদের এই জয় সহজ হয়েছে বলে মনে করছে দলীয় নেতৃত্ব।

বিষয়: মমতা বন্দ্যোপাধ্যায়তৃণমূল কংগ্রেসমমতা ব্যানার্জিভূরাজনীতিবিজেপিপশ্চিমবঙ্গ নির্বাচননির্বাচনী সহিংসতাপশ্চিমবঙ্গ
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

  • ২

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

  • ৩

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ৪

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৫

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

সম্পর্কিত
  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা

  • রাশিয়ায় প্লেগ আতঙ্ক: আসলে কী ঘটেছে?

    রাশিয়ায় প্লেগ আতঙ্ক: আসলে কী ঘটেছে?

    সাইবেরিয়ার একটি অ্যান্টি-প্লেগ গবেষণাগারে কাজ করা এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উদ্বেগ কমানোর চেষ্টা করছে রাশিয়ার কর্তৃপক্ষ। তবে ওই তরুণীর সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা করে রাখা এবং স্থানীয় হাসপাতালগুলোতে নতুন রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করায় মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।