Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কেরালায় হারের পথে বাম জোট, কংগ্রেস এগিয়ে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৫: ৩৪
কেরালায় হারের পথে বাম জোট, কংগ্রেস এগিয়ে

ভারতের কেরালায় বিধানসভা নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে কংগ্রেসের জোট ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট ইউডিএফ। বিকেল পর্যন্ত তথ্য অনুযায়ী, ১৪০টির মধ্যে তারা ৬টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে ৮৯টিতে। অন্যদিকে, ক্ষমতায় থাকা বাম জোট এলডিএফ বেশ পেছনে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইন বলছে, দীর্ঘ ৪৪ বছরের প্রথা ভেঙে টানা দুইবার ক্ষমতায় ছিল বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফ। এবার তাদের পেছনে ফেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে কংগ্রেস-নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট।

আজ সোমবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু হয়।

দুপুর ২টা পর্যন্ত তথ্য অনুযায়ী চিত্রটি নিম্নরূপ:

Advertisement
Advertisement
Advertisement

মোট আসন: ১৪০

ইউডিএফ: এগিয়ে ৯৫টি আসনে (৬টিতে জয় নিশ্চিত)

এলডিএফ: এগিয়ে ৩৬টি আসনে

এনডিএ: এগিয়ে ২টি আসনে

কংগ্রেস ইতিমধ্যেই নিলম্বুর, ত্রিশূর, পুথুপল্লী, হরিপাদ, কোল্লাম এবং উদুম্বনচোল্লা আসনে জয়লাভ করেছে। অন্যদিকে বাম জোটের দল সিপিআই(এম) জয়ী হয়েছে আলাথুর এবং শোরনুর আসনে। বর্তমানে একক দল হিসেবে কংগ্রেস ৫৪টি আসনে এবং সিপিআই(এম) ২৬টি আসনে এগিয়ে রয়েছে।

এ নির্বাচন নিয়ে রাজ্য কংগ্রেস সভাপতি সানি জোসেফ বলেন, “কেরালার সাধারণ মানুষ আমাদের যে বিপুল জনসমর্থন দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এটি এলডিএফ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এক স্পষ্ট রায়। গত ডিসেম্বরের স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলেরই প্রতিফলন ঘটেছে এই বিধানসভা নির্বাচনে।”

২০২১ সালের নির্বাচনে ৯৯টি আসন জিতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ টানা দ্বিতীয়বার সরকার গঠন করে ইতিহাস তৈরি করেছিল। তবে এবার বুথফেরত সমীক্ষার আভাসকে সত্যি করে কেরালা তার পুরনো ঐতিহ্য অনুযায়ী ক্ষমতার পরিবর্তন ঘটাতে চলেছে বলে মনে করা হচ্ছে।

গত ৯ এপ্রিল কেরালায় এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ভোটার উপস্থিতির হার ছিল ৭৯.৬%। মোট ৮৮০ জনেরও বেশি প্রার্থী এই লড়াইয়ে অংশ নিয়েছিলেন। নির্বাচনের আগে নির্বাচন কমিশন কেরালার ভোটার তালিকায় বিশেষ সংশোধনও চালিয়েছিল।

বিষয়: বামজোটবিধানসভা নির্বাচননির্বাচনকংগ্রেসবাম-রাজনীতিবামপন্থীভারতকেরালা
Advertisement
সর্বশেষ
  • ১

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • ২

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

  • ৩

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

  • ৪

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ৫

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।