Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

প্রথম সফরে তারেক যাচ্ছেন মালয়েশিয়াতে, কোথায় গিয়েছিলেন জিয়া-খালেদা?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১২: ১৬
প্রথম সফরে তারেক যাচ্ছেন মালয়েশিয়াতে, কোথায় গিয়েছিলেন জিয়া-খালেদা?

সরকার গঠনের পর এই প্রথম রাষ্ট্রীয় সফরে বিদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মালয়েশিয়া হয়ে যাবেন চীনে। তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে এক ধরনের আগ্রহ ছিল সবার। তিনি ভারতে যাবেন, চীনে যাবেন, না কি অন্য কোনো দেশে যাবেন—কৌতূহল ছিল এ নিয়েই।

Advertisement

ভারতে না গিয়ে মালয়েশিয়া হয়ে চীন–যাত্রা এক ধরনের কূটনৈতিক ভারসাম্য রাখার প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে।

তারেক রহমানের প্রথম বিদেশ সফরের এ মুহূর্তে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম সফর কোথায় ছিল, সেই ইতিহাসও আগ্রহের সৃষ্টি করেছে।

১৯৭৭ সালের জানুয়ারিতে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে প্রথমবারের মতো চীন সফর করেন। তার এই চীন সফরটি ছিল ঐতিহাসিক। সেটি ছিল দুই দেশের মধ্যকার সম্পর্কের সূচনার সময় উচ্চপর্যায়ের একটি কূটনৈতিক সংযোগ, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে সুসংহত করতে যুগান্তকারী অবদান রাখে।

Advertisement
Advertisement
Advertisement

সেই সফরের সময় বাংলাদেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টার প্রতি চীন তাদের প্রকাশ্য ও জোরালো সমর্থন ব্যক্ত করেছিল। বেইজিংয়ের সেই ইতিবাচক অবস্থান দুই দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কের ভিত্তি নির্ধারণে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরবর্তীতে, এই ধারাবাহিকতা বজায় রেখে ১৯৮০ সালের জুলাই মাসে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে আবারও চীন সফর করেন। তার এই সফরটি বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা ও অংশীদারি আরও জোরদার করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্থায়ী ভিত্তি স্থাপন করেছিল।

খালেদা-হাসিনার বাইরে দেশের প্রধানমন্ত্রী ছিলেন কারা?tariq rahman

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর পর প্রথম বিদেশ সফর ছিল ভারতে। তবে সেটি দ্বিপাক্ষিক সফর ছিল না। ১৯৯১ সালের মে মাসে। ২১ মে এক নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। খালেদা জিয়া ভারতে গিয়েছিলেন রাজীব গান্ধীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে।

১৯৯১ সালের শেষ দিকে খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফর করেছিলেন মার্কিন হোয়াইট হাউজের আমন্ত্রণে। সেবার মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা। যেটি বাংলাদেশে বড় সংকট তৈরি করেছিল। খালেদা জিয়া সংকটময় বিষয়টি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন মার্কিন প্রশাসনের সামনে। তার এই কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক চাপের মুখে, ১৯৯০-এর দশকের শুরুর দিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি সই করতে বাধ্য হয়।

বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে প্রথম চীনে গিয়েছিলেন। মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তাদের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন মালয়েশিয়া।

ছবি: সুদীপ্ত সালাম
ছবি: সুদীপ্ত সালাম

তারেক রহমান শুরুতে মালয়েশিয়া গেলেও সেখান থেকে তিনি চীনে যাবেন। তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়া থাকবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন করবেন চীন সফর। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক প্রথম দ্বিপাক্ষিক সফরে কোথায় যাচ্ছেন, এটা নিয়ে কৌতূহল ছিল সবার।

জিয়া হত্যাকাণ্ডের নেপথ্যেtarek rahman

চীনে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। আলোচনা হতে পারে তিস্তা প্রকল্প নিয়েও।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীনের এই জোড়া সফর বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারি জোরদার, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং কানেক্টিভিটি বৃদ্ধির লক্ষ্যে একটি কৌশলগত কূটনৈতিক উদ্যোগ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সোমবার বিকেলে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন। গণপ্রজাতন্ত্রী চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) লি কিয়াংয়ের আমন্ত্রণে তিনি চীন সফর করছেন।

চীন সফরের সময় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক ‘নিউ চ্যাম্পিয়নস’ সভায় (২০২৬ সামার ড্যাভোস ফোরাম) যোগ দেবেন। আয়োজকেরা গত মঙ্গলবার জানিয়েছেন, সামার ড্যাভোস ফোরাম নামে পরিচিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই বার্ষিক সভাটি ২৩ থেকে ২৫ জুন উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের বন্দর নগরী ডালিয়ানে অনুষ্ঠিত হবে।

আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও ২৬ জুন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিষয়: তারেক রহমানখালেদা জিয়াহোয়াইট হাউসজিয়াউর রহমানমালয়েশিয়াচীনভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা