Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

‘বড়লোকের’ বিশ্বকাপে এবার যা কিছু নতুন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৬: ২৬
‘বড়লোকের’ বিশ্বকাপে এবার যা কিছু নতুন

আর মাত্র কয়েক ঘণ্টার মামলা। অপেক্ষা শেষ হবে ফুটবলপ্রেমীদের। অপেক্ষাটা ফুটবল–উৎসবে মেতে ওঠার। অপেক্ষাটা ‘গ্রেটেস্ট শো অন অর্থের’।

Advertisement

৩২ বছর পর বিশ্বকাপ ফুটবল ফিরছে আমেরিকায়। ৩২ বছর সময়টা নেহাৎ–ই কম নয়। ১৯৯৪ সালে যে শিশুটির জন্ম, সে এখন জীবনযুদ্ধের লড়াইয়ে। ওই সময়টায় যারা স্কুল বা কলেজ পড়ুয়া ছিলেন, তারা এখন জীবনের মধ্য গগনে। ১৯৯৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মাটিতে কেন দেওয়া হয়েছিল, তা নিয়ে কথা উঠেছিল। নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্র ফুটবলের কোনো বিষয় ছিল না। যেখানে ফুটবলকে ‘ফুটবল’ না বলে ‘সকার’ বলা হয়, সেখানে ফুটবলের বিশ্বকাপ কীভাবে হয়—যুক্তিটা ছিল এমনই। কিন্তু সেই বিশ্বকাপই ইতিহাস গড়েছিল। সেই বিশ্বকাপে গড়ে প্রতিটি ম্যাচে দর্শক হয়েছিল ৬৯ হাজার। পুরো বিশ্বকাপে ছিল ৩.৬ মিলিয়ন দর্শক। যা এখনো রেকর্ড।

সেবারও অনেক ‘নতুন’ দেখেছিল ফুটবল বিশ্ব। ইতিহাসে প্রথমবারের মতো ইনডোর স্টেডিয়ামে ফুটবল হয়েছিল। মানে ছাদঢাকা স্টেডিয়ামে। অংশগ্রহণে আগের দুবারের মতো ২৪ দেশ থাকলেও ফিফা প্রথমবারের মতো সেবারই জয়ের জন্য ৩ পয়েন্টের নিয়ম করেছিল। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে।

Advertisement
Advertisement
Advertisement
এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে ‘নতুন দিনের’ বিশ্বকাপ? ছবি: রয়টার্স
এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে ‘নতুন দিনের’ বিশ্বকাপ? ছবি: রয়টার্স

সেবার মার্কিনিরা বিশ্বকাপ ফুটবলকে দারুণভাবে বরণ করে নিয়েছিল। সেই বিশ্বকাপে ব্রাজিল ২৪ বছর পর বিশ্বকাপ জিতেছিল। ডিয়েগো ম্যারাডোনাকে নিষিদ্ধ ওষুধ খাওয়ার জন্য বহিস্কার করা হয়েছিল। কত ঘটনা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি গ্রুপ ম্যাচে আত্মঘাতী গোল করে দেশে ফিরে হত্যার শিকার হয়েছিল কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। খেলা শুরুর আগে ফিফা অ্যান্থেমের সেই সুরমূর্চ্ছণা। ফাইনালে রবার্তো ব্যাজিওর টাইব্রেকার মিস করে মাথা নিচু করে ঠাঁয় দাঁড়িয়ে থাকা—নাইন্টিজ কিডসদের স্মৃতিতে অনেক কিছু।

নতুন দিনের বিশ্বকাপ ছিল ১৯৯৪–এর বিশ্বকাপ। ৩২ বছর পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরেছে বিশ্বকাপ। তবে এবার তাদের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে আছে মেক্সিকো ও কানাডা। ১৯৯৪ সালের পর এবারও অনেক কিছুই প্রথমবারের মতো হতে যাচ্ছে বিশ্বকাপে। এবারের বিশ্বকাপকে ‘নতুন দিনের বিশ্বকাপ’ তো বলা যায়–ই।

এই প্রথম বিশ্বকাপের আয়োজক তিন দেশ। এই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দেশ। ১৯৯৪ সালের দুই গুণ।

তিন আয়োজক আর ৪৮ দেশের অংশগ্রহণ ছাড়াও এবারের বিশ্বকাপে অনেক নতুন জিনিসের আবির্ভাব ঘটছে। আসুন দেখে নিই এবারের বিশ্বকাপে নতুন ব্যাপার–স্যাপার গুলোতে…

  • ১০ সেকেন্ডে বদলি

দর্শক, এবারের বিশ্বকাপের ম্যাচগুলোতে চতুর্থ রেফারি খেলোয়াড় বদলের সংকেত দেওয়ার ১০ সেকেন্ডের মাথায় বদল হওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। ওই সময়ের মধ্যে মাঠ ছাড়তে ব্যর্থ হলে ওই দণলকে ১ মিনিট ১০ জন নিয়ে খেলতে হবে।

জটিল বিশ্ব পরিস্থিতিতে হচ্ছে এবারের বিশ্বকাপ। ছবি: রয়টার্স
জটিল বিশ্ব পরিস্থিতিতে হচ্ছে এবারের বিশ্বকাপ। ছবি: রয়টার্স

  • ৫ সেকেন্ডের নিয়ম

রেফারি যদি মনে করেন কোনো খেলোয়াড় বা থ্রো–ইন বা গোলকিক নেওয়ার সময় ইচ্ছে করে দেরি করছেন, তখন তিনি এক, দুই, তিন, চার এমন করে ৫ সেকেন্ড গোনা শুরু করবেন। ৫ সেকেন্ড পেরিয়ে গেলে থ্রো ইনের ক্ষেত্রে প্রতিপক্ষকে সেই থ্রো ইন দেওয়া হবে। আর গোলকিকের ক্ষেত্রে প্রতিপক্ষকে কর্নার দেওয়া হবে।

  • চিকিৎসা মাঠের বাইরে

গোলকিপারের বাইরে কারও ছোটখাট চিকিৎসার প্রয়োজন হলে তাঁকে অবশ্যই ১ মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে।

  • রাগ করে মাঠ ছাড়লে শাস্তি

কোনো সিদ্ধান্তে প্রতিবাদে মাঠ ছেড়ে গেলে সরাসরি লালকার্ড দেখতে হবে। মাঠের বাইরে থেকে দলকে মাঠ ছাড়তে প্ররোচিত করলেও সেই ব্যক্তিকে লালকার্ড দেওয়া হবে। পুরো দল মাঠ ছেড়ে গেলে তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করা হবে।

ভিএআর নিয়মে যুক্ত হচ্ছে নতুন নিয়ম। ছবি: রয়টার্স
ভিএআর নিয়মে যুক্ত হচ্ছে নতুন নিয়ম। ছবি: রয়টার্স

দর্শক এবার ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি বা ভিএআরেও কিছু পরিবর্তন আসছে। কিছু নতুন নিয়ম চালু হচ্ছে…

  • ভুল করে দেওয়া কর্নার কিকের রিভিউ। তবে খেলা আবার শুরু করতে দেরি হওয়ার সম্ভাবনা থাকলে দেওয়া হবে না।
  • এবারই প্রথম কর্নার কিক বা ফ্রি কিক নেওয়ার ঠিক আগে যদি আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় বক্সে ফাউল করেন এবং সরাসরি প্রভাবে যদি কোনো গোল বা পেনাল্টি হয়, তবে ভিএআর তা যাচাই করতে পারবে।
  • দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ডের ঘটনাতেও সীমিত পরিসরে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। বিশেষ করে ভুল খেলোয়াড়তে দ্বিতীয় হলুদ কার্ড যদি রেফারি দেখিয়ে দেন, সেটি ভিএআরে পর্যালোচনা করা হবে।
  • খেলোয়াড়েরা হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বললে রেফারিরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। যদি সেটা গালি, উত্তেজক কথাবার্তা বা গোপন যোগাযোগ বলে মনে হয়, তবে তাদের লালকার্ড দেখানো হবে। তবে স্বাভাবিক কথোপকথনের ক্ষেত্রে শাস্তি হবে না।

অনেক নতুন কিছু এবারের বিশ্বকাপে। তবে এবারের বিশ্বকাপে এমন অনেক কিছুই হচ্ছে, যেসব আগে কখনো দেখা যায়নি। যেমন এবারের বিশ্বকাপ আমেরিকা প্রশাসনের ভিসা ও অভিবাসন নীতির খপ্পড়ে পড়েছে, অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়, কর্মকর্তাদের ভিসা দেওয়া হচ্ছে না, বিমানবন্দরে হয়রানি করা হচ্ছে—এমনটা আগে কখনো হয়নি। এমন অস্থির বিশ্ব পরিস্থিতিও বিশ্বকাপের সময় আগে কখনো দেখা যায়নি। একই বিশ্বকাপে দুই যুদ্ধরত দেশ খেলছে, এর মধ্যে একটি আবার স্বাগতিক—এমনটাও বিরল। সবচেয়ে বড় কথা এবার বিশ্বকাপটাকে বলা হচ্ছে অনেকটাই ‘বড়লোকের বিশ্বকাপ’। টিকিটের দাম, টাম সব মিলিয়ে—বিশ্বকাপ সাধারণের বাইরেও এর আগে কখনো এমনভাবে যায়নি।

তবুবো বিশ্বকাপ—ফুটবলের মহাযজ্ঞ। বরবার যেটি বলা হয়—গ্রেটেস্ট শো অন আর্থ। একমাসের ফুটবল–উৎসব—এবার সব দিক দিয়েই নতুনত্বে ভরা। নতুন ও পরিবর্তিত এবং জটিল বিশ্ব পরিস্থিতির সঙ্গে একেবারে মানানসই এক বিশ্বকাপ শুরু আজ রাত থেকেই….

বিষয়: আমেরিকা২০২৬ বিশ্বকাপফিফা বিশ্বকাপ ২০২৬ফুটবল বিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ২

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৩

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৪

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৫

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা