Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৯: ১৭
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহ

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নিয়মিত পদ নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দাপ্তরিক নির্দেশনা জারি করে।

Advertisement

মোতাছিম বিল্লাহ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় নগদের প্রশাসক হিসেবে নিয়োগ পান।

নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে তিনি সেবার মান ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। তার নেতৃত্বে নগদের লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে।

মোতাছিম বিল্লাহ ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, অফসাইট সুপারভিশন, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

দেশের ডিজিটাল পেমেন্ট খাতের আধুনিকায়নে তার অবদান উল্লেখযোগ্য। প্রথম দেশীয় কার্ড স্কিম ‘টাকাপে’, এনপিএসবি মাইগ্রেশন, ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ এবং বাংলা কিউআর চালুতে তিনি নেতৃত্ব দিয়েছেন।

এ ছাড়া বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গঠিত সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্টে আইটি অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংয়েও ভূমিকা রাখেন তিনি।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

বিষয়: নগদব্যাংকব্যবসা–বাণিজ্যঢাকা বিশ্ববিদ্যালয়বাংলাদেশ ব্যাংকচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

    পাঁচজন বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্বের সমন্বয়ে আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। পরিষদে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট, মালির সাবেক প্রধানমন্ত্রীসহ সুশাসন, কূটনীতি ও আন্তর্জাতিক উন্নয়ন খাতের বিশেষজ্ঞরা।

  • সৌরবিদ্যুৎ: অর্থ বিভাগ-পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

    সৌরবিদ্যুৎ: অর্থ বিভাগ-পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

    এ উদ্যোগের আওতায় পিকেএসএফ সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে গ্রাহক পর্যায়ে ছয় শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। এ লক্ষ্যে ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’ নামে একটি বিশেষায়িত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

  • বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

    বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

    বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও প্রোডাকশন খাতের জন্য ক্যাননের চারটি নতুন ইমেজিং পণ্য উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। উন্মোচন করা পণ্যগুলো হলো ক্যানন EOS C50, ক্যানন XA65, ক্যানন XF605 এবং ক্যানন PTZ CR-N100 ক্যামেরা।

  • হিজাব বিতর্ক, রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা

    হিজাব বিতর্ক, রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে হিজাব নিয়ে কথিত মন্তব্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালিমা লেপন এবং ক্রমবর্ধমান ধর্মান্ধকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে নাগরিক সমাজ।