Advertisement

টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান। ছবি: টিআইবির সৌজন্যে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক এবং ড. সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন।

Advertisement

আজ মঙ্গলবার অনুষ্ঠিত টিআইবির ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় তিনি অংশ নেন। সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Advertisement

তিনি বর্তমানে গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (জিডিএন) পরিচালনা পর্ষদের সদস্য। এ ছাড়া, তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Cutting Edge of Development Thinking কর্মসূচির একজন অ্যালামনাই।

উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বোর্ডের চেয়ারপারসন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও ভাসমান ‘জীবন তরী’ হাসপাতালের উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী। কোষাধ্যক্ষ দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম। সদস্যরা হলেন- অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান

বিষয়: টিআইবি